× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় মরা গরু বিক্রির অভিযোগে ১০ মণ মাংস পুঁতে ফেলা হলো ঈদুল ফিতরে টানা ছুটি ঘোষণা সরকারি চাকরিজীবীদের ঈদে অতিরিক্ত ছুটি ঘোষণার পরিকল্পনা চলমান সংঘাতে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে ফিরেছেন ৫ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে জেনে নিন আপনার রাশিফল অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী

বেনাপোলে স্ত্রীর মর্যাদার দাবিতে তরুনী বিভিন্ন মহলের দ্বারস্থ অবশেষে মামলা

admin
হালনাগাদ: শনিবার, ৪ মার্চ, ২০১৭

বেনাপোল প্রতিনিধি: স্ত্রীর মর্যদার দাবিতে একটানা ৩ মাস স্বামীর বাড়িতে থেকে বিচারের দাবিতে ঘুরে বেড়িয়ে ও  মর্যাদা না পেয়ে অসহায় দিপামনী নামে এক তরুনী তার প্রকৃত মর্যদা পাওয়ার জন্য সংবাদ কর্মীদের দ্বারস্থ হয়েছে। বেনাপোল পাঠবাড়ি দিপা মনীর স্বামী বিপ্লব কুমার বিশ্বাস তাকে বিয়ের পর কয়েক ধাপে বড় বড় অংকের যৌতুক নিয়ে বিভিন্ন অজুহাতে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে বলে অভিযোগ করেছে দিপামনী।

তরুনী দিপামনী অভিযোগ করে বলেন হিন্দু শাস্ত্র মতে মন্ত্র পড়ে পুরোহিতের মাধ্যমে বেনাপোল পাঠবাড়ি গ্রামের নারায়ন চন্দ্র বিশ্বাসের ছেলে বিপ্লব কুমার এর  সাথে তার গত ১৫/০৫/১৬ তারিখে বিয়ে হয়। এবং ২২/০৫/১৬ তারিখে নোটারি পাবলিকের কার্যালয়ে এফিডেভিটের মাধ্যমে স্ব-শরীরে উভয়ে হাজির হয়ে  তাদের বিয়ের আনুষ্ঠানিক  ঘোষনা করা হয়। এর পর তারা স্বামী স্ত্রী রুপে ঘর সংসার করে আসছে। ঘরসংসারের এক পর্যায়ে দিপামনির পিতার নকট বিপ্লব যৌতুক দাবি করেন। কন্যার পিতা নগদ এবং বিকাশের মাধ্যমে জামাই বিপ্লবকে ৩ লাখ ৫০ হাজার টাকা ১ ভরি সোনার চেইন আটআনা ওজনের একটি আংটি প্রদান করেন।

এ ছাড়া তাদের প্রেম ভালবাসার সময় বিয়ের আগে দিপা তার খুলনা এবি ব্যাংক থেকে ২৫ হাজার টাকা দেয়।  এর পর বিপ্লব তার স্ত্রীর নিকট গত ৪/১১/১৬ তারিখে পুনরায় ২ লাখ ৫০ হাজার টাকা যৌতুক দাবি করিলে দিপা সে টাকা দিতে অপরাগতা প্রকাশ করিলে স্বামী বিপ্লব তার কানের দুল এবং একটি চেইন কেড়ে নিয়ে বাড়ি থেকে মারধর করে বের করে দেয়।দিপামনী এর আগে এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গের নিকট বিচারের দাবিতে দ্বাওে দ্বারে ঘুরে ও বিচার পায়নি। তিন মাস তার স্বামী নিজ বাড়িতে দিপামনী থাকাকালে প্রবেশ করে নাই।

দিপামনির উপর অত্যাচার নির্যাতন আড়াল করার জন্য চতুর বিপ্লব যশোর আদালতে বিভিন্ন অপবাদ দিয়ে একটি মামলা দায়ের করে। এর পর মামলার তদন্তভার বেনাপোল পোর্ট থানার দায়িত্বে পড়ে। বেনাপোল পোর্ট থানার এসআই হাবিবুর রহমান তদন্ত শেষে  ( স্মারক ন-ং২৭৪ তারখি ৪/০২/১৭ ) বিপ্লব তার স্ত্রীর নামে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করার সত্যতা পায়।তদন্ত কর্মকর্তার প্রতিবেদনে পাওয়া যায় তাদের বিয়ের সত্যতা রয়েছে এবং উভয়ে ঘর সংসার করিয়াছে। স্বামী বিপ্লব যে মামলা দায়ের করেছে তা ভিত্তিহীন কাহিনী দিয়ে আদালতে মামলা দায়ের করেছে।

এরপর ও যখন বিপ্লব বিশ^াস তার স্ত্রীর মর্যদা না দিয়ে বিভিন্ন জায়গায় তার নামে অশ্লীল এবং কুরুচিপুর্ন কথা বলে বেড়াতে থাকে তখন তরুনী দিপামনি যশোর বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট আদালতে অভিযোগ দায়ের করেন। যা যৌতুক নিরোধ আইনের ধারা- ৪ তারিখ ১০/০২/১৭।

দিপামনি অভিযোগ করে বলেন তার স্বামী সংসারে কোন কাজ কর্ম করে না। সে একজন মাদকসেবী এবং গানবাজনা করে বেড়ায়। সে টাকা ফুরিয়ে যাওয়ায় তার কাছে বার বার যৌতুক এর জন্য চাপ প্রয়োগ করে। দিপামনি পিরোজপুর জেলার নাজিরপুর থানার চাঁদকাঠি বাজার গ্রামের দিলীপ বিশ্বাসের মেয়ে।

এ ব্যাপারে পাটবাড়ি গ্রামে বিপ্লব এর মায়ের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন আমার কোন আপত্তি নেই। কিন্তু বউ বাড়িতে থাকাকালিন ছেলে বাড়িতে প্রবেশ করে না। ছেলে না আসলে আমার কি করার আছে বলেন।
উল্লেখ্য দিপামনির এটা দ্বিতীয় বিয়ে।


এ ক্যটাগরির আরো খবর..