× Banner
সর্বশেষ
ভারতে তেল সরবরাহের ডেটা আমেরিকাকে দেবে না রাশিয়া ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে – মার্কিন অর্থমন্ত্রী সৈনিক নেবে বাংলাদেশ সেনাবাহিনী ইরানকে ‘আত্মসমর্পণের’ নির্দেশ ট্রাম্পের, প্রত্যাখ্যান করে যে বার্তা দিল ইরান সৌদির তেলের খনি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা কক্সবাজারে ৫ লাখ টাকার জাল নোট ও সরঞ্জামসহ যুবক গ্রেফতার ঈদযাত্রায় ট্রেনের ১৭ মার্চের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে ইরান যুদ্ধ নিয়ে বিবৃতি দিলেন পুতিন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের ইফতার মাহফিলে প্রবাসীদের মিলনমেলা তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে হামলা, স্যাটেলাইট ছবিতে ধ্বংসের চিত্র

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

বেনাপোলে রাস্তা পারাপারের সময় বাসচাপায় কিশোরের মৃত্যু 

Kishori
হালনাগাদ: শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
কিশোর বাসচাপায় নিহত

যশোরের বেনাপোলে রাস্তা পারাপারের সময় রাজ ইসলাম (১১) নামে এক কিশোর বাসচাপায় নিহত হয়েছেন।
শনিবার (২৫ নভেম্বর) সকাল ১১টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের কাগজপুকুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজ ইসলাম বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের মনিরের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বেলা ১১টা  দিকে রাজ ইসলাম সড়ক পার হচ্ছিলো।এ সময় শিবচর থেকে ছেড়ে আসা বেনাপোল গামী শিবচর স্টার ডিলাক্স পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং ঘাতক বাসটিকে জব্দ করে।
বাসের অতিরিক্ত গতি ও চালকের অসাবধানতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের দাবি।এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা সড়কে ট্রাক আড়াআড়ি করে বেনাপোল টু  যশোর মহাসড়কের গাড়ী চলাচল বন্ধ করে দেয়।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভুইয়া বলেন খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করাসহ ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। ময়না তদন্ত ছাড়ায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে তিনি।


এ ক্যটাগরির আরো খবর..