বেনাপোলে ভারত ফেরত ৭৬ বাংলাদেশিকে রাখা হলো প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে

বেনাপোলে ভারত ফেরত ৭৬ বাংলাদেশিকে রাখা হলো প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে
মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ ভারতে নিযুক্ত বাংলাদেশ দুতাবাসের বিশেষ অনুমতিতে ভারত থেকে ফিরেছেন আরো ৭৬ বাংলাদেশি পাসপোর্টধারী। ফেরত আসা যাত্রীদের ইমিগ্রেশন কার্যক্রম শেষে বেনাপোল ও যশোরের কয়েকটি আবাসিক হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ১৪ দিনের জন্য রাখা হয়েছে।
ফেরত আসা যাত্রীদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে যারা ভারতে যাচ্ছেন তাদেরকে কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছেনা। বর্তমানে যারা যাতায়াত করছেন অধিকাংশ চিকিৎসা ভিসায় যাচ্ছেন।
বেনাপোল ইমিগ্রেশন ওসি আহাসান হাবিব জানান,  ভ্রমন নিষেধাজ্ঞা ৩১  জুলায় পর্যন্ত বেড়েছে। এতে সাধারণ যাত্রীদের ভ্রমনের সুযোগ থাকছে না।  তবে যাদের ভারতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস ও স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের ছাড়পত্র আছে  তারা শর্তসাপেক্ষ্যে দুই দেশের মধ্যে ভ্রমন করছেন। বৃহস্পতিবার ভারত থেকে ফিরেছেন ৭৬ জন। শুক্রবার ভারতে গেছেন ২২ জন বাংলাদেশি।
ভারতীয় ফিরেছেন ২১ জন। সপ্তাহে শনি,মঙ্গল ও বৃহস্পতিবার তিন দিন ভারত থেকে ফেরা যাবে। এছাড়া বাংলাদেশ থেকে  প্রতিদিন যাওয়া যাবে ভারতে। সকাল ৮ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত খোলা ইমিগ্রেশন কার্যক্রম। এসময় তিনি আরো জানান। ভারত থেকে যারা ফিরেছেন তাদের বেনাপোল ও যশোরের বিভিন্ন আবাসিক হোটেলে ১৪ দিনের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। পরবর্তীতে সংক্রমণ ঝুকি মুক্ত হলে তারা বাড়ি ফিরছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।