বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক 

বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক 
বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক 
যশোরের বেনাপোল সীমান্তে অভিযান পরিচালনা করে  চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
সোমবার ( ০১ সেপ্টেম্বর ২০২৬) দিনব্যাপী বিজিবি এর বিশেষ টহলদল এবং বেনাপোল আইসিপি’র টহলদল কর্তৃক সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ৫৩টি শাড়ী, ২টি কম্বল, ৬টি বিছানার চাদর, ৫ প্যাকেট ফুচকা, .৫০০ কেজি কিসমিস ও ১৯৮টি কসমেটিক্স সামগ্রী আটক করে।
আটককৃত মালামালের মূল্য ৫,৮১,৮০০/-(পাঁচ লক্ষ একাশি হাজার আটশত) টাকা।
যশোর  ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।
সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।