বেনাপোলে ফেনসিডিলসহ আটক -২

বেনাপোলে ফেনসিডিলসহ আটক -২
মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের বেনাপোল সিমান্ত থেকে ১০০ বোতল ফেনসিডিল ও একটি ইজিবাইকসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটক আসামীরা হলেন,বেনাপোল পোটথানাধীন রাজাপুর গ্রামের আলী হোসেনের ছেলে ইমরান(২১) শার্শাথানাধীন কন্যাদহ গ্রামের আমজেদ আলীর ছেলে রাশেদুল ইসলাম (২২)।
বৃহস্পতিবার(১০ফ্রেব্রয়ারী) রাতে বেনাপোল পোর্ট থানাধীন রাজাপুর গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।
 বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুর গ্রামস্থ কামারবাড়ী মোড় এলাকায় অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিল ও একটি ইজিবাইকসহ দুইজনকে আটক করা হয়। আটক আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
সংবাদ প্রতিনিধি

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।