× Banner
সর্বশেষ
স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক জনবান্ধব ও সংস্কারমুখী পুলিশ বাহিনী গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহবান স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন ত্রয়োদশ সংসদ কমিটির প্রথম বৈঠক আজ নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে তেলের ডিপোতে বিজিবি মোতায়েন

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

বেনাপোলে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা

Kishori
হালনাগাদ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
বেনাপোলে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা

যশোরের বেনাপোল বন্দর এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২০ আগস্ট) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযুক্ত প্রতিষ্ঠান দুটি হলো আজিজ মিষ্টান্ন ভান্ডার ও নিউ মেডিসিন হাউস।
অভিযানে বিএসটিআই অনুমোদন ছাড়া ঘী বিক্রি, মোড়কজাত পণ্যে যথাযথ লেবেল ব্যবহার না করা এবং মিষ্টি ও দই সংরক্ষণের ফ্রিজে মাছ রাখার অপরাধে আজিজ মিষ্টান্ন ভান্ডারের মালিক আব্দুল আজিজকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে নিউ মেডিসিন হাউসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে বাজারের ব্যবসায়ীদের নির্ধারিত দামে পণ্য বিক্রি, দোকানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টানানো এবং ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়।
এ অভিযানে সহযোগিতা করেন বেনাপোল পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর রাশিদা খাতুন ও বেনাপোল পোর্ট থানা পুলিশের একটি টিম।


এ ক্যটাগরির আরো খবর..