বেনাপোল প্রতিনিধি
বেনাপোল রেলষ্টেশনে খুলনাগামি কমিউটার ট্রেন ছেড়ে যাওয়ার সময় দৌড়ে ট্রেনে উঠার সময় রেখা (৩২)নামে এক মহিলা পড়ে যেয়ে পা হারিয়েছে। রবিবার সকাল ১০ টা ১৫ মিনিটের সময় এ ঘটনা ঘটে।
ট্রেনে পা হারানো রেখা যশোরের রায়পাড়া এলাকার কাদেরের স্ত্রী।
এলাকার লোকজন জানায় ট্রেন ছেড়ে দেওয়ার সময়, ঐ মহিলা দৌড়ে ট্রেনে ঊঠার সময় পড়ে যেয়ে গুরুতর আহত হয়। তখন এলাকার লোকজন তাকে উদ্ধার করে। প্রথমে বর্ডারগার্ড বাংলাদেশ ( বিজিবি) গাড়িতে করে নাভারন হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে অবস্থার অবনতি হলে ফায়ার সার্ভিসের এ্যাম্বুলেন্সে করে তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
,