× Banner
সর্বশেষ
নিরাপদ সড়ক নিশ্চিতে সরকারের সঙ্গে যৌথভাবে কাজের আশ্বাস, মন্ত্রীর সাথে নিসচার প্রতিনিধি দলের সাক্ষাৎ রাজধানীর মগবাজারে ‘স্বপ্ন’র নতুন আউটলেট চালু প্রবাসীদের কষ্টার্জিত আয় বৈধ পথে আনতে আরো প্রণোদনা দেওয়া যেতে পারে -তথ্যমন্ত্রী আর বৈসাবি নয়, স্ব-স্ব নামে উদযাপিত হবে পাহাড়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব -পার্বত্য মন্ত্রী সমন্বিত উদ্যোগের মাধ্যমে হামসহ অন্যান্য সংক্রামক রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব -স্বাস্থ্যমন্ত্রী আজ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি ঘোষণা দেহ রাখলেন ভারতের কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে সড়ক ও সেতু মন্ত্রী’র সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এর সৌজন্য সাক্ষাৎ বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা -তথ্যমন্ত্রী সারা দেশে গরম আরো বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিপ্তর

বেনাপোলে জমজমাট ঈদের বাজারে ব্যস্ত দোকানিরা

Kishori
হালনাগাদ: রবিবার, ২৬ মে, ২০১৯

মোঃ মাসুদুর রহমান শেখঃ বেনাপোলঃপবিত্র মাহে রমজানের মাঝামাঝি সময়ে এসে বেনাপোল বাজারে  হঠাৎ করে দোকানিরা বেচা-কেনায় ব্যস্ততম সময় পার করছে। বাঙ্গালির ঈদ মানেই নতুন পোশাক, ঈদ মানেই আনন্দ। নতুন পোশাক ছাড়া কোন প্রকার ঈদের আনন্দ জমেই না। তাই ছোট বড় সবাই তারা তাদের পছন্দের কাপড় কিনতে দোকান গুলোতে ভিড় করছে।
সরেজমিন বেনাপোল  বাজারে যেয়ে দেখা যায়, বেলা ৯ টা বাজার সাথে সাথেই হঠাৎ করে কাপড়ের দোকান গুলাতে অনেক ভিড় হচ্ছে। চলছে ১টা পর্যন্ত তারপরে আবার বিকাল ৩টার পর থেকে ইফতারের আগ পর্যস্ত ইফতারের পরে  চলছে রাত্র ১০ টা পর্যন্ত  বেচা-কেনা। তারপরে কাপড় কিনে সোজা চলে যাচ্ছে জুতার দোকানে, কাপড় আর জুতা মিল রেখে ক্রেতারা একে বারে কিনে নিচ্ছেন পছন্দের কসমেটিকস সামগ্রী। দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে মানুষের কেনাকাটার আগ্রহ। তাই পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে জমে উঠেছে বেনাপোলে  ঈদের বাজার। বেনাপোল বাজারের ডাবলু মার্কেট,লাল মিয়া সুপার মার্কেট,নূর শপিং কমপ্লেক্স, চুরি পোটি সহ আশেপাশের মার্কেটের দোকান গুলোতে দেখা যায় উপচে পড়া ভিড়। দর্জি দোকানিরাও ব্যস্ত সময় পার করছেন।
অতিরিক্ত লোক নিয়োগ করেও কাজ করতে হিমশিম খাচ্ছেন তারা। বেনাপোল  বাজারের  দোকান দার রা জানান, আমরা এই ঈদে ক্রেতা সাধারণের জন্য টপ কলেকশন শাড়ি ও থ্রিপিচ এনেছি বেচা-কেনা ও বেশ ভালো, তবে এখনও পুরাদমে বেচা-কেনা শুরু হয় নাই। কসমেটিকস দোকানদারা জানান, গত ঈদের চেয়ে এই ঈদে বিক্রি কিছুটা বেড়েছে। তবে ২০-২৫ রমজান থেকে বেশি বিক্রি হবে বলে আশা প্রকাশ করেন বিক্রেতারা।


এ ক্যটাগরির আরো খবর..