বেনাপোলে গুলি-ফেনসিডিল উদ্ধার

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১০ রাউন্ড গুলি ও ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের ( বিজিবি) সদস্যরা।  এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।

মঙ্গলবার (১৩ নভেম্বর) সকালে বেনাপোল সীমান্তের বারোপোতা মাঠ থেকে এসব গুলি ও ফেনসিডিল উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, পুটখালী সীমান্তের বারোপোতা মাঠের মধ্য দিয়ে বিপুল পরিমাণ মাদক ও গুলির একটি চালান প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করেন। এ সময় পাচারকারীরা একটি কার্টন ফেলে পালিয়ে যান। পরে ওই কার্টনের ভেতর থেকে  ১০ রাউন্ড গুলি ও ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

৪৯ ব্যাটালিয়নের ঘিবা বিওপি ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুল মালেক  জানান, উদ্ধার হওয়া মাদক ও গুলি বেনাপোল পোর্ট থানায় জমার প্রক্রিয়া চলছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।