বেনাপোলে ওপেন হাউজ ডে, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, ছিনতাই, ইভটিজিং ও জুয়ার বিরুদ্ধে পুলিশের হুসিয়ারি

বেনাপোলে ওপেন হাউজ ডে, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, ছিনতাই, ইভটিজিং ও জুয়ার বিরুদ্ধে পুলিশের হুসিয়ারি
“দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেনাপোলে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বেনাপোল পোর্ট থানা পুলিশের আয়োজনে নব-নির্মিত থানা ভবনের সভাকক্ষে এ ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নূর-ই-আলম সিদ্দিকী।
তিনি বলেন, প্রধানমন্ত্রী ২০৪১ সালে যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখছেন এবং সেমতে কাজ করে যাচ্ছেন, আমরা যশোর জেলা পুলিশ সরকারের সকল নির্দেশনা পালন করে অন্যন্য দপ্তরের সাথে একযোগে স্মার্ট বাংলাদেশ নির্মাণ করতে কাজ করছি। এজন্য দরকার স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, সূধী সমাজ, সাধারণ জনতাসহ দেশের অভ্যন্তরে থাকা যার যার অবস্থান থেকে একান্ত সহযোগিতা। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, ছিনতাই, ইভটিজিং, জুয়াসহ সকল অপকর্ম পুলিশ হতে দেবে না। যদি কোন পুলিশ সদস্য এধরণের অপরাধ কর্মকান্ডে অপরাধীদের কাছ থেকে অবৈধ সুযোগ সুবিধা বা যেকোন বিনিময়ে তাদেরকে উৎসাহিত করে অথবা সাধারণ মানুষ যদি কোন প্রয়োজনে পুলিশের সহযোগিতা নিতে থানায় এসে বঞ্চিত হয়ে ফিরে যায় তাহলে, উর্দ্ধতন কর্মকর্তা অথবা ৯৯৯ এ ফোন দিয়ে জানিয়ে দেবেন। তাতে ন্যায় বিচার পেতে সাথে সাথে কোন না কোন পুলিশ আপনাকে উপযুক্ত সেবা দিতে বাধ্য থাকবে।
অনুষ্ঠানের শুরুতে সভাপতির বক্তব্যে বেনাপোল পোর্ট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত হুসিয়ারি দিয়ে বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, ছিনতাই, ইভটিজিং, জুয়া’ এসকল অপরাধের সাথে পোর্ট থানা পুলিশ কখনও আপোষ করবে না। এ ধরণের অপরাধীরা পুলিশের শত্রু, জাতীর শত্রু। এদের পক্ষ নিয়ে যদি কোন সমাজকর্মী, রাজনৈতিক নেতা-কর্মী বা উর্দ্ধতন ক্ষমতাশীল মহল সুপারিশ করেন বা অর্থের প্রলোভন দেখান, তাতে কোন লাভ হবেনা। বরং তাদের সাথে পুলিশের সম্পর্ক অবনতি হবে। এসাথে কোন পুলিশ সদস্য যদি কাউকে অহেতুক হয়রানী বা মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করে তাতে প্রমাণ স্বাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক (এস.আই) আমির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদাণ করেন বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব¡ বজলুর রহমান, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান, পুটখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফফার সরদার ও বেনাপোল পৌরসভার প্যানেল মেয়র-২, আলহাজ্ব মজনুর রহমান নুপুর।
একপর্যায়ে, আলোচনা উম্মুক্ত করে দেওয়ায় উপস্থিতিদের মধ্যে বক্তব্য প্রদাণ করেন- বেনাপোল সিএন্ডএফ স্টাফ এসোসিয়েশনের সভাপতি মতিয়ার রহমান, ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজী, বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (৯২৫)’র সভাপতি রাজু আহমেদ, বাহাদুরপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান তিতাস, যুবলীগ নেত্রী তন্নী, সাংবাদিক আইয়ুব হোসেন পক্ষী, ওহিদুল ইসলাম, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুলফিকার আলী মন্টু, শাখারীপোতা বাজার কমিটির সাধারণ সম্পাদক বাহার আলী, বেনাপোল পৌর কাউন্সিলর শাহিনুর রহমান ও সিকড়ী ওয়ার্ড মেম্বার মামুন।
এ আলোচনায় বক্তারা বেনাপোল বন্দর এলাকা কৃত্রিম সৃষ্ট ভারতীয় ট্রাকের যানজট নিরসন, ট্রাকে করে মাদক ও গোল্ড পাঁচার প্রতিরোধ, পোর্ট থানা এলাকার বিভিন্ন প্রান্তে মাদকের অবাধ বিচরণ ও নিরসন, মাদকাশক্তদের পথ গতিরোধ, স্কুল কলেজে পড়–য়া ছেলেমেয়েরা যাতে স্কুল-কলেজের সময়ে পৌর গেটসহ বিভিন্ন বিনোদন স্থানে চলাফেরা, গল্প-আড্ডা দিতে না পারে তার যথাযথ ব্যবস্থাসহ বিবিধ বিষয় নিয়ে কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট থানা এলাকার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সাংবাদিক এবং আমন্ত্রিত জনসাধারণসহ পোর্ট থানা পুলিশের সকল কর্মকর্তা ও সদস্য।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।