× Banner
সর্বশেষ
আগৈলঝাড়ায় থানায় হামলার মামলায় আসামি সাড়ে তিনশ, গ্রেফতার ১৮ দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৫০ সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রীর সাথে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর বৈঠক জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের পবিত্র প্রক্রিয়া – তথ্যমন্ত্রী চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর – সংস্কৃতিমন্ত্রী মাদারীপুরে ফুফুর সরলতার সুযোগে জমি লিখে নেওয়ার অভিযোগ বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল

মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোল

বেনাপোলে ওএমএস এর দোকা‌ন পরিদর্শন করলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
food inspector

যশোরের বেনাপোলে সরকার কর্তৃক পরিচালিত ভোক্তাদের স্বস্তি দিতে হতদরিদ্রদের জন্য স্বল্প মুল্যে খাদ্য শস্য, ওএমএস এর চাল বিক্রয় কেন্দ্রের চাল সঠিক ভাবে বিক্রি করা ও কোন রকম কারচুপি হচ্ছে কিনা, তা ডিলার কেন্দ্র ঘুরে পরিদর্শন করলেন শার্শা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন হোসেন খান।
মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে তিনি ওএমএস এর দোকা‌নের মাধ‌্যমে চাল বিক্রির জন্য বেনাপোল ছোট আঁচড়া মোড়ে ডিলার জুলফিকার আলী মন্টু, কাগজপুকুরে জুলফিকার আলী জুলু, দিঘিরপাড়ে আঃ মালেক ও বেনাপোল পৌরসভার পাশে মাহাতাব উদ্দিন এর দোকান ঘুরে দেখেন।
ডিলার জুলফিকার আলী মন্টু বলেন, চালের দাম বৃদ্ধি হওয়ার কারণে, সরকার সাধারণ গরীবের কথা চিন্তা করে ওএমএস এর মাধ্যমে চাল বিক্রি শুরু করেন। প্রতিদিন ১ টন করে চাল, ২০০ জন নিম্ন আয়ের মানুষ ৩০ টাকা দরে জনপ্রতি ৫ কেজি করে চাল কিনতে পারবেন। এই ৪ ডিলারের মাধ্যমে বেনাপোলে সপ্তাহে শুক্রবার ও শনিবার বাদে ৫ দিন এ কার্যক্রম চালু রয়েছে।
বেনাপোল সাদিপুর গ্রামের ভুক্তভোগী সাদিয়া খাতুন (শ্রমিক) বলেন, চালের দাম ৩০ টাকা প্রতি কেজি পেয়ে আমরা খুশি। পরিবার নিয়ে এখন আমাদের আর বেশি চিন্তা থাকবেনা। এজন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
শার্শা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন হোসেন খান বলেন, প্রতিটি কেন্দ্রে হতদরিদ্রদের মাঝে সুষ্ঠু ভাবে চাল বিক্রি হচ্ছে। এটা সরকারের একটা মহৎ উদ্যোগ। আর এ মহৎ উদ্যোগকে যেকোন ভাবে সফল করতে হবে। কোন ডিলার যেন কোনভাবে কারচুপি করতে না পারে, সেজন্য তিনি চাল বিক্রয় কেন্দ্র নিয়মিত পরিদর্শন করছেন বলে জানান।


এ ক্যটাগরির আরো খবর..