× Banner
সর্বশেষ
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ – ভারপ্রাপ্ত স্পিকার ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন আমাদের দেশ গড়ার পালা – তথ্য ও সম্প্রচারমন্ত্রী হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ ‘বিশ্বকাপ বিক্রি’র পরিকল্পনা বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ফিফাকে সতর্ক করল এএফসি র‍্যাবের ‘আয়না ঘর’ পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকেরা মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন না হয়ে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৩১, মামলা ২৩ বাংলাদেশে স্থিতিশীলতা ফিরছে, বিনিয়োগে উৎসাহ দিচ্ছে যুক্তরাষ্ট্র

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

বেনাপোলে এনএসআই ভূয়া পরিচয়দানকারী আটক

admin
হালনাগাদ: রবিবার, ১৫ মে, ২০২২
বেনাপোলে এনএসআই ভূয়া পরিচয়দানকারী আটক

বেনাপোল ইমিগ্রেশনে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা( এনএসআই)ভূয়া পরিচয়দানকারী আরিফুল ইসলাম নামে একজন কে আটক করেছে পুলিশ।

রোববার (১৫ মে) সকালে তাকে ইমিগ্রেশন পুলিশ আটক করেন।সে মাগুরা জেলার শ্রীপুর থানার বয়ালিদহা গ্রামের আবু জাহিদ এর ছেলে।তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল এনএসআই অফিসের ইনচার্জ এডি ফরহাদ হোসেন জানান,গোপন সংবাদে জানতে পারি আরিফুল ইসলাম নামে একজন লোক এনএসআই পরিচয় দিয়ে ইমিগ্রেশনের ভিতর ঘুরাঘুরি করছে।এমন সংবাদে ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহম্মেদ ও ওসি তদন্ত ইলিয়াস হোসেন সহ ইমিগ্রেশনের পুলিশ ও এনএসআইয়ের টিম ইমিগ্রেশন ভবনের ভিতর থেকে তাকে আটক করেন।আটকের পর তার কাজ থেকে একটি এ্যাডমিন কার্ড ও ভারতে ভিসা সহ একটি পাসপোর্ট পাওয়া যায়।

ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন আটক ভূয়া জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এনএসআই পরিচয়দানকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূইয়া জানান আটক আরিফুল ইসলামের নামে মামলা দিয়ে যশোর কোর্টে সোপর্দ করা হবে


এ ক্যটাগরির আরো খবর..