× Banner
সর্বশেষ
বাংলাদেশ-কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক নতুন দিগন্ত উন্মোচন করবে – বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের ভূমিকার প্রশংসা করল আইসিআরসি প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হুমায়ুন কবিরের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাত ; হাসিনার বিষয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে যে কথা হলো উপদেষ্টার শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য ঠেকাতে ভারতের সহযোগিতা চাইল বাংলাদেশ রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঝিনাইদহে স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে হামলার প্রতিবাদে মানববন্ধন ৫ আগস্ট ও ১৫ আগস্টকে ঘিরে কোন শঙ্কা নেই-খুলনা রেঞ্জের ডিআইজি মন্ত্রিসভায় ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন

বেনাপোলে আর্থিক সম্পদ বিবরণী প্রকাশ বিষয়ক সভা অনুষ্ঠিত 

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Benapole-financial-report.jpg

মোঃ মাসুদুর রহমান শেখ,বেনাপোলঃ “স্বচ্ছতা এবং জবাবদিহিতা” এই স্লোগানে বেনাপোলে “স্থানীয় জনপ্রতিনিধিদের আর্থিক সম্পদ বিবরণী প্রকাশ জোরদার করণ ” প্রকল্পের অধীনে ইউনিয়ন ভিত্তিক ১ম পর্যায়ে আর্থিক সম্পদ বিবরণী প্রকাশ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বেনাপোল ইউনিয়ন পরিষদে “দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায়” ও “রাইটস যশোরের” বাস্তবায়নে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, যশোর রাইটসের প্রোগ্রাম ম্যানেজার এসএম আজহারুল ইসলাম।
এসময় বক্তারা বলেন, যদি জনপ্রতিনিধিদের মধ্যে স্বচ্ছতা এবং জবাবদিহিতা থাকে, তাহলে জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতা আরও বেশি বাড়ে। জনগণের তাদের প্রতি আস্থা ও বিশ্বস্ততা আসে। আর এজন্য চেয়ারম্যানদের সম্পদের পরিমাণ হিসাবের জন্য রাইটস যশোরের পক্ষ থেকে ১ বছরের একটা প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
তারা বলেন, স্বচ্ছতা এবং জবাবদিহিতা থাকলে জনপ্রতিনিধি এবং জনগণ দুজনেই উপকৃত হবে। দূর্ণীতি হ্রাস পাবে, মৌলিক চাহিদা পূরণ হবে, সৎ যোগ্য প্রার্থী পাওয়া যাবে।
জবাবদিহিতার প্রথম পর্যায়ে বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের যোগদানকালিন সময়ের সম্পদের বিবরণ প্রকাশ করা হয়। পরবর্তীতে মেয়াদ শেষকালিন সময়ের সম্পদের বিবরণ নেওয়া হবে। এবং এই দুই বিবরণ মিলিয়ে পরবর্তীতে মিডিয়ার মাধ্যমে জনগণকে জানানো হবে বলে জানান যশোর রাইটসের কর্মকর্তারা।
সম্পদ হিসেবের বিবরণীতে বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান জানান, তার সিএন্ডএফ এজেন্ট ব্যবসা, ফার্মেসী ব্যবসা, রড সিমেন্টের ব্যবসা সহ ঘর ভাড়া বাবদ ও মাঠান জমি থেকে কিছু টাকা পান।
এসময় আরও উপস্থিত ছিলেন, রাইটস যশোরের প্রোগ্রাম ডিরেক্টর প্রদীপ দত্ত, প্রোগ্রাম অফিসার মোঃ আবু সাইদ, বেনাপোল ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল হামিদ, নিশানা এনজিওর নির্বাহী পরিচালক  ও সিভিল স্যোসাইটির সেক্রেটারী মফিজুর রহমান, আলমগীর মেম্বার, আবদুল হাই মেম্বার, আকরাম মেম্বার, প্রিন্স মেম্বার, মেয়াদ মেম্বার, মহিলা মেম্বার সেলিনা, রাশিদা, সালেহা প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..