× Banner
সর্বশেষ
মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ-যা বলছেন ক্রীড়া উপদেষ্টা আপনার মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন – প্রধান উপদেষ্টা মাদারীপুরে ধানের শীষকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন,আমাকে ভুলে যাবেন – বাণিজ্য উপদেষ্টা চলতি বছরে হজযাত্রীরা ফেরত পাবেন তিন কোটির বেশি টাকা -ধর্ম উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইদহে নির্বাচন উপলক্ষে র‌্যাবের বিশেষ টহল উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না – উপদেষ্টা ফরিদা আখতার

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

বেনাপোলে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
বিএনপির যৌথ সভা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বেনাপোল পৌর বিএনপির উদ্যোগে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়।
২৪ অক্টোবর ২০২৫ তারিখে  শুক্রবার বিকেলে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব দেলোয়ার হোসেন খোকন।
সভায় সভাপতিত্ব করেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি মোঃ নাজিম উদ্দিন এবং সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের ভারত।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবুল হাসান জহির, সাবেক সভাপতি মোঃ খাইরুজ্জামান মধু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান লিটনসহ স্থানীয় বিএনপির শীর্ষস্থানীয় নেতারা।
এছাড়া উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ইমদাদুল হক, শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মোস্তাফিজজোহা সেলিম, পৌর যুবদলের আহ্বায়ক মোঃ মফিজুর রহমান বাবু, সদস্য সচিব মোঃ রায়হানুজ্জামান দিপু,
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ সহিদুল ইসলাম সহিদ, সদস্য সচিব মোঃ ওমর ফারুক, শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম চয়ন, পৌর ছাত্রদলের আহ্বায়ক মোঃ আরিফুল ইসলাম আরিফ, সদস্য সচিব মোঃ ইশতিয়াক আহমেদ শাওনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সভায় যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, “আগামী নির্বাচনে বেনাপোল পৌরসভার নয়টি ভোট কেন্দ্রে ধানের শীষের প্রার্থীর বিপুল ভোটে জয় নিশ্চিত করতে হবে।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে আরও বলেন, “সব অভিমান ও বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে ঐক্যের কোনো বিকল্প নেই।
সাবেক সংসদ সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ মফিকুল হাসান তৃপ্তি বলেন ধানের শীষ প্রতীক যিনি আনবেন আমরা সবাই মিলে তাকে বিপুল ভোটে বিজয়ী করে জনাব তারেক রহমানকে উপহার দিবো।


এ ক্যটাগরির আরো খবর..