× Banner
সর্বশেষ
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত দেশের প্রান্তিক পর্যায় থেকে উদীয়মান খেলোয়াড়দের বাছাই করে ক্রীড়া অঙ্গনের সমৃদ্ধি ঘটাতে চাই – প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কোটালীপাড়ায় ১০ম উপজেলা স্কাউটস সমাবেশের উদ্বোধন আসামের বন্যার্তদের জন্য বাংলাদেশ হাইকমিশনের ত্রাণ সহায়তা মতিঝিলে ৪৬৪ দেশীয় অস্ত্রসহ ৩ বিক্রেতা গ্রেফতার অর্থ সংকটে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন – বেতনহীন কর্মীরা, থমকে আহতদের চিকিৎসা সহায়তাও নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট আগস্টের শেষে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: সর্বনিম্নে নামবে অভিবাসন ব্যয় পাকিস্তানের কোয়েটার কয়লাখনিতে বিস্ফোরণ: নিহত ১৮, আটকা আরও ২৪ শ্রমিক পাকিস্তানে সহিংসতা বৃদ্ধি: প্রাণহানি ও নিরাপত্তা সংকট ঘিরে উদ্বেগ

বেনাপোল প্রতিনিধি

বেনাপোলে অস্ত্র-গুলিসহ বাবা-ছেলে আটক

admin
হালনাগাদ: সোমবার, ২৩ মে, ২০২২
বেনাপোলে অস্ত্র-গুলিসহ বাবা-ছেলে আটক

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৫টি পিস্তল ও ৫ রাউন্ড গু‌লিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

সোমবার (২৩ মে) ভোর রাতে সীমান্তের সাদিপুর গ্রামের তাদের নিজ বাড়ি থেকে এ অস্ত্র-গুলিসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার
সাদিপুর গ্রামের মানিক মণ্ডলের ছেলে শাহাজামাল কালু (৫৫) ও তার ছেলে সোহেল (৩০)

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সায়েদ মিনহাজ সিদ্দিকী জানান, কালু ও তার ছেলে সোহেল ভারত থেকে বিপুল পরিমাণ অস্ত্র চালান এনে বাড়িতে মজুত করেছে, এমন সংবাদের ভিত্তিতে তাদের বাড়িতে অভিযান চালিয়ে ৫টি পিস্তল ও ৫ রাউন্ড গু‌লিসহ তাদেরকে আটক করা হয়।

তাদের জিজ্ঞাসাবাদ শেষে জব্দকৃত অস্ত্র ও গুলিসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলে জানান বিজিবি।


এ ক্যটাগরির আরো খবর..