বেনাপোল সীমান্তে ২০ লাখ টাকার কসমেটিক জব্দ

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল (যশোর): যশোর-বেনাপোল মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ টাকার ভারতীয় কসমেটিক সামগ্রী জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এসময় কাউকে আটক করা যায়নি।

রোববার (১০ জুন) দুপুরে বেনাপোল থেকে যশোরের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এসব কসমেটিক সামগ্রী জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালী চেকপোস্টে একটি যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে সিটের ভেতর থেকে কসমেটিকগুলো জব্দ করা হয়। এর আগেই বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারীরা।

৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আমড়াখালী বিজিবি চেকপোস্টে কর্মরত নায়েব সুবেদার মিজানুর রহমান জানান, জব্দ করা কসমেটিক সামগ্রী বেনাপোল কাস্টমস শাখায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।