× Banner
সর্বশেষ
অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

বেনাপোল সীমান্তে ইয়াবাসহ আটক-২ 

Kishori
হালনাগাদ: সোমবার, ২১ অক্টোবর, ২০১৯

মোঃ মাসুদুর রহমান শেখ,বেনাপোলঃ বেনাপোল সীমান্ত  থেকে দুইশত পিচ ইয়াবা ও নগদ ৪০,৩৪০ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার (২১ অক্টোবর) সকালে অভিযান চালিয়ে  বেনাপোল পোর্টথানা পুলিশ তাদেরকে আটক করে।
আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানাধীন  কাগজপুকুর (দক্ষিন পাড়া, জুলুর বাড়ীর পার্শ্বে) গ্রামের মৃত: কাশেম আলীর ছেলে নাসির উদ্দিন (৫০) ও বেনাপোল (কলেজ পাড়া, শরীফের বাড়ীর পার্শ্বে) গ্রামের মৃত: আবুল কাশেম ছেলে আব্দুল হাকিম (৫২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, এসআই এইচএমএ লতিফ সংগীয় অফিসার ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে বেনাপোল ডিগ্রী কলেজের সামনে পাকা রাস্তার উপর থেকে ২০০ (দুইশত) পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ৪০,৩৪০ টাকাসহ তাদেরকে আটক করে।
বেনাপোল পোর্ট থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামির নামে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..