বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক 

বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক 
বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক 
যশোরের বেনাপোল সীমান্তে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
সোমবার ( ০৭ সেপ্টেম্বর ২০২৬) দিনব্যাপী বিজিবি এর বিশেষ টহলদল, ঘিবা ও কাশিপুর বিওপি এবং বেনাপোল আইসিপির টহলদল কর্তৃক সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৮ বোতল বিদেশী মদ, ২ কেজি গাঁজা, ৯৮ বোতল ESCUF SYRUP, ৪০ বোতল কীটনাশক, ১২৯টি শাড়ী, ৫টি কম্বল, ৩.৫ কেজি জিরা, ৭৫ প্যাকেট ফুসকা, ৭৫৬টি চকলেট, ০২ কেজি কিসমিস ও ৫৭১ টি কসমেটিক্স সামগ্রী* আটক করে।
আটককৃত মালামালের মূল্য ১৬,১০,৯০০/-(ষোল লক্ষ দশ হাজার নয়শত) টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।
সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।