ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়া মৃত মুন্সী আজিজুর রহমানের স্ত্রী পারভীন আজিজ ও তার আত্মীয়দের নামে থানায় মিথ্যা জিডি করায় মামহানি মামলার প্রস্তুতি নিচ্ছে পারভীন আজিজ।
জানা যায়, পৈত্রিক সুত্রে পাওয়া জমি নিয়ে পারভীন আজিজের ভাগ্নে কুষ্টিয়ার মিরপুর উপজেলার পুটিমারী গ্রামের হাবিবুর রহমান চঞ্চলের সাথে কুষ্টিয়া শহরের হাউজিং এস্ট্রেট এলাকার বাসিন্দা কামরুজ্জামানের বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে গত বছরের ৬ সেপ্টেম্¦র কুষ্টিয়া সদর থানায় চঞ্চল, পারভীন আজিজ ও তার বোনের ছেলে শরিফ উদ্দিন, ভগ্নিপতি নজরুল ইসলাম, ও ভগ্নিপতি বাহার আলীর নামে জিডি করে কামরুজ্জামান। জিডিতে কামরুজ্জামানকে মোবাইলে ডেকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে উল্লেখ করা হয়। জিডি তদন্ত করে কুষ্টিয়া সদর থানার এস আই কামরুল হোসেন। জিডিতে মোবাইলে ডেকে হত্যার হুমকি দেওয়া উল্লেখ করা হলেও তদন্তে এর কোন প্রমাণ পায়নি ওই পুলিশ কর্মকর্তা। জিডির পুরো বিষয় মিথ্যা প্রমাণিত হওয়ায় পুলিশ কুষ্টিয়া বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, আমলী আদালত (ক) বরাবর প্রতিবেদন দিয়েছে।
এ ব্যাপারে পারভীন আজিজ বলেন, আমাদের বিরুদ্ধে যে জিডি করা হয়েছে পুলিশ তার কোন সত্যতা পাইনি। জিডি করে আমাদের মানহানি করা হয়েছে। আমরা এর বিচার দাবী করছি। আমরা আদালতের দারস্থ হবো। আমি মহিলা মানুষ। কুষ্টিয়া যাওয়া সম্ভব হচ্ছে না বলে আমি ঝিনাইদহ আদালতে আমরা মানহানি মামলা করব। আশা করছি আদালত আমাদের সুষ্ঠু বিচার করে দেবে।


