× Banner
সর্বশেষ
নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত জুয়ার টাকাসহ চার জুয়ারি আটক

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

বেনাপোল সিমান্ত থেকে ১৭ লক্ষাধিক টাকার ভারতীয় সামগ্রী আটক

Kishori
হালনাগাদ: সোমবার, ৫ মে, ২০২৫
ভারতীয় সামগ্রী আটক

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃযশোরের বেনাপোল সীমান্তে অভিযান পরিচালনা করে ১৭ লক্ষ ৭১ হাজার ৯ শত ৫০ টাকা মূল্যের ভারতীয় শাড়ী, কম্বল, খ্রি-পিস, টু-পিস, টি-শার্ট, পাতার বিড়ি, বিভিন্ন প্রকার চকলেট, খাদ্য এবং কসমেটিক্স সামগ্রী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
সোমবার ( ০৫ মে ২০২৫) তারিখে বিজিবি এর টহলদল বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় শাড়ী, কম্বল, খ্রি-পিস, টু-পিস, টি-শার্ট, পাতার বিড়ি, চকলেট, বিভিন্ন প্রকার খাদ্য সামাগ্রী এবং কসমেটিক্স সামগ্রী আটক করে।
আটককৃত মালামালের মূল্য *১৭,৭১,৯৫০/-(সতেরো লক্ষ একাত্তর হাজার নয়শত পঞ্চাশ)* টাকা।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।
সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..