× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও বিশ্ব অর্থনীতির টালমাটাল পরিস্থিতি ১২ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে রাশিফল নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের

বেনাপোল বন্দরে মধ্যে ডরমিটরি ভবনের উদ্বোধন

Kishori
হালনাগাদ: সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১
ডরমিটরি ভবনের উদ্বোধন

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল (যশোর): বেনাপোল স্থল বন্দরের  এক নাম্বার প্রবেশদ্বারের মধ্যে  ৩ কোটি ৬০ লাখ টাকা ব্যায়ে নবনির্মিত একটি ডরমিটরি ভবনের উদ্বোধন করেন বাংলাদেশ স্থল বন্দরের চেয়ারম্যান কে.এম. তারিকুল ইসলাম।
সোমবার(১৮ জানুয়ারি) বিকেল ৫ টার সময় বন্দরের মধ্যে তিন তালা বিশিষ্ট একটি ডরমিটরি ভবনের উদ্বোধন করেন।
এদিকে বাংলাদেশ স্থল বন্দরের চেয়ারম্যান কে.এম. তারিকুল ইসলাম বন্দর এলাকায় পরিদর্শনে গেলে বন্দরের পিছনে বসবাস রতো অবরুদ্ধ এলাকাবাসী তার গাড়ির গতিরোধ করে।
এসময় অবরুদ্ধ এলাকাবাসীরা চেয়ারম্যান তারিকুল ইসলামকে জানান, বন্দরে অপরিকল্পিত প্রাচির নির্মানের কারনে দীর্ঘ ১০ বছর ধরে তাদের অবরুদ্ধ ভাবে বসবাস করতে হচ্ছে । এছাড়া বন্দরের পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলেই ক্যামিক্যাল মিশ্রিত পানিতে এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। যাতে করে যাতায়াতের ব্যপক সমস্যার সৃষ্টি হয় এবং নানারকম রোগে আক্রান্তের শিকার হতে হয় তাদের।
তারা আরো জানান, বন্দর  তাদেরকে নিরাপদে বসবাসের ব্যবস্থা করুক তা না হলে তাদের জমি সঠিক দামে বন্দর অধিগ্রহণ করুর বলে জানান তারা।
বাংলাদেশ স্থল বন্দরে চেয়ারম্যান .এম. তারিকুল ইসলাম এলাকাবাসীকে আশ্বস্ত করে জানান, আমরা কাউকে ক্ষতি করে বন্দরের উন্নয়ন করতে চায় না। এ বিষয়টি বিবেচনা করা হবে এবং সুষ্ঠ পদক্ষেপ নেওয়া হবে বলে জানান।
এসময় উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বেনাপোল স্থল বন্দরের  ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল, বন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার, সহকারী পরিচালনা আতিকুল ইসলামসহ বন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তারা।


এ ক্যটাগরির আরো খবর..