× Banner
সর্বশেষ
দেশের সব স্কুল-কলেজে বৈসাবি, চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখে ৩ দিনের ছুটি ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে নিন্দা শান্তি আলোচনার আগে ইজরায়েলের সতর্কবার্তা শান্তি আলোচনা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে পুনরায় হামলা -ট্রাম্প আজ শনিবার (১১ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব

বেনাপোল বন্দরে দ্বিতীয় দিনেও আমদানি-রফতানি বন্ধ রয়েছে

admin
হালনাগাদ: রবিবার, ৩ নভেম্বর, ২০১৯

ভারতের পেট্রাপোল বন্দরে ইন্টারনেট সার্ভার কাজ না করায় দ্বিতীয় দিনের মতো আজও বেনাপোল বন্দরের সঙ্গে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে এ পথে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।
শনিবার (২ নভেম্বর) সকাল থেকে রোববার (৩ নভেম্বর) দুপুর পর্যন্ত এ পথে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে।
বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল জানান, পেট্রাপোল বন্দরে টেকনিশিয়ান এসে কাজ শুরু করেছে জানতে পেরেছি। মেরামত কাজ শেষ হলে এ বন্দরে পুনরায় আমদানি-রফতানি শুরু হবে। বেনাপোল বন্দর পণ্য গ্রহণ ও প্রদানের জন্য প্রস্তুত রয়েছেে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মহাসিন খান বলেন, এ পথে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।
বেনাপোল বন্দরের আমদানি-রফতানি সমিতির সহ-সভাপতি আমিনুল হক বলেন, আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকায় দুই দেশের বন্দরে প্রবেশের অপেক্ষায় কয়েক শত পণ্য বোঝায় ট্রাক আটকা পড়েছে। এসব পণ্যের মধ্যে শিল্পকাখানায় ব্যবহৃত কাঁচামাল, খাদ্যদ্রব্য ও পচনশীল পণ্যও রয়েছে। দ্রুত বাণিজ্য সচল না হলে ব্যবসায়ীরা লোকসানের কবলে পড়বেন।


এ ক্যটাগরির আরো খবর..