মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ দুর্গাপূজা উপলক্ষে সরকারের বিশেষ অনুমতির ৪ হাজার ৬৫০ মেট্রিক টন ইলিশের মধ্যে গত ৩ দিনে ৩১২ মেট্রিক টন ইলিশ রপ্তানি হয়েছে ভারতে।
গত বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার রাত ৯ টা পর্যন্ত বেনাপোল বন্দর দিয়ে এ ইলিশ ভারতে রপ্তানি হয়। বেনাপোল মৎস্য অধিদফতরের মান নিয়ন্ত্রণ কর্মকর্তা মাছের নমুনা পরীক্ষা করে রপ্তানির অনুমতি প্রদান করেন।
১৭ জন ইলিশ রপ্তানিকারক প্রতিষ্ঠান দেড় কেজি ওজনের ইলিশ প্রতিকেজি ১০ মার্কিন ডলার এবং
এক কেজির নিচে প্রতি কেজি ইলিশ ৬ মার্কিন ডলারে রফতানি করেন।
দুর্গাপূজা উপলক্ষে গত ২০ সেপ্টম্বর সরকারের বাণিজ্য মন্ত্রনালয়ে এক নির্দেশে ২ হাজার ৮০ মেট্রিক টন ও ২৩ সেপ্টম্বর আরেক নির্দেশে ২ হাজার ৫৫০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি হয়।
বেনাপোল মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক আসওয়াদুল ইসলাম বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা উপলক্ষে সরকার গত ২০ সেপ্টেম্বর বাংলাদেশের ৫২ জন রপ্তানিকারককে ২ হাজার ৮০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেয় এবং পরবর্তীতে ২৩ সেপ্টম্বর ৩৭ জন ব্যবসায়ীকে আরো ২ হাজার ৫২০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছে। প্রতিটি প্রতিষ্ঠান ৪০ টন করে ইলিশ রপ্তানি করতে পারবেন। আগামী ১০ অক্টোবরের মধ্যে এসমস্ত ইলিশ ভারতে রফতানি শেষ করতে হবে।
বেনাপোল বন্দরের সহকারী পরিচালক আতিকুল ইসলাম জানান, বেনাপোল বন্দর দিয়ে গত তিন দিনে ভারতে ৩১২ মেট্রিক টন ইলিশ রপ্তানি হয়েছে। ইলিশ রফতানি কার্যক্রম দ্রুত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
ইলিশ রফতানি কারক বাংলাদেশের নুরুল আমিন বিশ্বাস জানান, দেশে ইলিশের উৎপাদন ঘাটতি থাকায় ২০১২ সাল থেকে দেশের বাইরে ইলিশ রফতানি বন্ধ করেছিল সরকার। পরবর্তীতে বন্ধুত্ব ও সৌহাদ্যের সর্ম্পক্যের সুত্র ধরে সরকার ২০১৯ সাল থেকে প্রতিবছর পূজার আগে ভারতে ইলিশ রফতানির অনুমতি দিয়ে আসছে। এমন সৌহাদ্য মনোভাব দুই দেশের মধ্যে বাণিজ্য ও বন্ধুত্বের সর্ম্পক্য আরো বৃদ্ধি করতে ভূমিকা রাখবে।
ভরতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ স্টাফ এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র জানান, দেশের বাইরে ইলিশ রফতানি বন্ধ থাকলেও পূজাতে গত তিন বছর ধরে বাংলাদেশের শেখ হাসিনা সরকার বিশেষ অনুমতিতে ভারতে ইলিশ আসার সুযোগ তৈরী করে দিয়েছে। এতে ভারত-বাংলার মধ্যে যে বন্ধুত্ব ও সৌহার্দ্য সম্পর্ক্য সেটি এ দু দেশের মধ্যে সবচেয়ে বেশি তা আবারো প্রমান করলো। এমন সম্পর্ক্য দুই দেশের বাণিজ্যিক ক্ষেত্রেও ভুমিকা রাখবে জানান তিনি।
এ ক্যটাগরির আরো খবর..