মো: আনিছুর রহমান,বেনাপোল প্রতিনিধি: বেনাপোল চেকপোষ্ট আইসিপি ক্যাম্পের মাত্র ১০ হাত দুরে ভারত সীমানায় দুদেশের কুচকাওয়াজ অনুষ্ঠান দেখার জন্য সেদেশের দর্শনার্থীদের জন্য বহু বছরের টার্গেট নিয়ে অত্যাধুনিক গ্যালারি তৈরী করছে।
বেনাপোল বিজিবি সুত্র জানায় ভারত বাংলাদেশ প্রতিদিন সীমান্তে উভয় দেশের সৈনিকরা এক যোগে সকাল এবং বিকালে কুচকাওয়াজ ও পতাকা উত্তোলন করে। এটা দেখার জন্য উভয় দেশের দর্শনার্থীরা প্রতিদিন বিকালে ভারত – বাংলাদেশ নোম্যান্সল্যান্ডে শত শত দর্শকদের উপস্থিতী হয়। দির্ঘ সময় দাঁড়িয়ে সৈনিকদের এ অনুষ্ঠান দেখতে হয় উপস্থিত দর্শনার্থীদের। সীমান্ত এলাকার মানুষ ছাড়া দুর দুরান্ত থেকে দুদেশের অনেক পর্যটক আসে এ কুচকাওয়াজ অনুষ্ঠান উপভোগ করার জন্য।
প্রতিদিন সকাল সাড়ে ৫ টার সময় এবং বিকাল ৫ ঘটিকার সময় উভয় দেশের সৈনিকরা জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন এবং নামানো সহ কুচকাওয়াজ করেন।
অপরএকটি সুত্র জানায় ভারত এ গ্যালারী তৈরীতে পাসপোর্টযাত্রীদের ও অনেক সুবিধা হবে। রোদ বৃষ্টিতে নোম্যান্স ল্যান্ড এলাকায় ঁদাড়িয়ে থেকে অনেক যাত্রী অসুস্থ হয়ে যায়। অনেক সময় যখন লাইনে দির্ঘ সময় দাড়িয়ে থাকতে হয় তখন অনেক যাত্রী এ গ্যালারিতে বসে অপেক্ষা করতে পারে।
বেনাপোল আইসিপি ক্যাম্পের জনৈক সদস্য বলেন বাংলাদেশের পাশে নোম্যান্সল্যান্ড এলাকায় ও এ গ্যালারী তৈরী হবে।
ভারতের সিএন্ডএফ এ্যসোসিয়েশন ওয়েলফেয়ার এর সাধারন সম্পাদক কার্তিক চন্দ্র বলেন কলকাতা শহর শহ উত্তর ২৪ পরগনা দক্ষিন ২৪ পরগনা জেলার মানুষ সহ বিভিন্ন প্রদেশের মানুষ বাংলাদেশ ভারতের এ অনুষ্ঠান দেখতে প্রতিদিন বিকালে ভিড় জমায়। সরকার দর্শনার্থীদের দাঁড়িয়ে থেকে অনুষ্ঠান উপভোগ করার দিক বিবেচনা করে বহু বছরের টার্গেট নিয়ে অত্যাধুনিক গ্যালারী নির্মানের কাজ হাতে নিয়েছে। বাকি কাজ আগামী ১৫ দিনের ভিতর শেষ হবে বলে তিনি জানান।