× Banner
সর্বশেষ
বগুড়া-২ আসনে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ উপলক্ষে শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ – ভারপ্রাপ্ত স্পিকার ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন আমাদের দেশ গড়ার পালা – তথ্য ও সম্প্রচারমন্ত্রী হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ ‘বিশ্বকাপ বিক্রি’র পরিকল্পনা বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ফিফাকে সতর্ক করল এএফসি র‍্যাবের ‘আয়না ঘর’ পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকেরা মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন না হয়ে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৩১, মামলা ২৩

বেনাপোল পাঠবাড়ি আশ্রমে শারদীয়া দূর্গাপূজা প্রতিমা তৈরীর কাজ শুরু হয়েছে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০১৭

স্টাফ রিপোর্টার বেনাপোল :  নামাচার্য্য শ্রী শ্রী ব্রক্ষ হরিদাস ঠাকুর পাঠবাড়ি আশ্রম, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয়া দূর্গাপূজা শুরু হবে ২৫শে সেপ্টেম্বার থেকে। সে হিসেবে শারদীয়া দূর্গাপূজার আর একমাসও দেরী নেই।পুরোদমে এগিয়ে চলছে প্রতিমা তৈরীর কাজ। মৃৎশিল্পীরা ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরীর কাজে।

দিনরাত কাজ করে চলছেন মৃৎশিল্পীরা। বাঁশ, কাদামাটি, খড়, সুতালি,রং দিয়ে মনের মাধুরী মিশিয়ে সুনিপুণ হাতে প্রতিমা তৈরী করছেন মৃৎশিল্পীরা। শার্শা উপজেলা বিভিন্ন মন্দির ঘুরে দেখা গেছে একই চিত্র।

বেনাপোল পাঠবাড়ি মন্দিরের মৃৎশিল্পীরা হলেন সাতক্ষীরা জেলার আশাশুনি থানার  কানায় চন্দ্র পাল জানান, একটি দূর্গা প্রতিমা বানাতে ৪-৫ জন লোকের এক থেকে দেড় মাস সময়ের প্রয়োজন হয়। দূর্গা প্রতিমা বানাতে খরচ হয় প্রায় ৩০ হাজার টাকা থেকে ৪০ হাজার টাকা। সব মিলিয়ে মোট খরচ হবে ১লক্ষ ৪০ হাজার থেকে ১লক্ষ ৮৫ হাজার টাকা।আমরা মন্দির কমিটির সাথে চুক্তি অনুযায়ী প্রতিমা বানিয়ে দিই।এ সময় বেনাপোল পাঠবাড়ি আশ্রমে সরজমিনে গিয়ে যুব পরিষদ পাঠবাড়ি আশ্রমের দপ্তর সম্পাদক কিশোর কুমার দেবনাথের কাছ থেকে এই তথ্য গুলো জানতে পারি।

তিনি বলেন প্রতি বছরের  মত এবারও জমজমাট ও জাকজমকপৃর্ন ভাবে নিরাপত্তার বেষ্টনী মধ্যে থাকবে,বেনাপোল পাঠবাড়ি আশ্রমের চারপাশে সি¬,সি ক্যামেরা আওতাভুক্ত রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..