বেনাপোল দৌলতপুর সিমান্ত থেকে ১১১ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার

বেনাপোল দৌলতপুর সিমান্ত থেকে ১১১ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার
ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার
যশোরের বেনাপোল দৌলতপুর সিমান্ত এলাকায় বিজিবি এর অভিযানে ভারতীয় নেশা জাতীয় ১১১ বোতল সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবি’র অভিযান কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল এবং মাদকসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবি’র গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
শনিবার ( ২২ আগস্ট ২০২৬) সকাল ৭ টার সময় দৌলতপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১১১ বোতল ভারতীয় নেশা জাতীয়  সিরাপ আটক করে।
বিজিবি অধিনায়ক আরো জানান যে, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানীসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিজিবি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।