মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃঅবৈধ যাতায়াত রুখতে বেনাপোল কাস্টমস হাউস প্রবেশ দ্বারে ফিঙ্গার প্রিন্ট সিষ্টেমস চালু করেছে কর্তৃপক্ষ।
বুধবার দুপুর থেকে ফিঙ্গার প্রিন্ট ব্যবহার করে সিঅ্যান্ডএফ ব্যবসায়ীদের কাস্টমস হাউসে প্রবেশ করতে দেখা যায়।
বেনাপোল কাস্টমস গেটের প্রবেশদ্বারে রয়েছে দুটি ফিঙ্গার মেশিন। একটি সিএন্ডএফ মালিকদের অন্যটি কর্মচারীদের জন্য। যা স্পর্শ করে ভিতরে প্রবেশ করতে হচ্ছে।
বেনাপোল আমদানি,রফতানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, কাস্টমস হাউসে ফিঙ্গার প্রিন্ট ব্যবস্থায় ব্যবসায়ীরাও খুশি। এতে যেমন নিরাপত্তা জোরদার হবে তেমনি অবৈধ কার্ডধারীদের প্রবেশের কোন সুযোগ থাকবে না।
এদিকে সাধারণ স্টাফ সদস্য ইসমাইল হোসেন জানান, বর্তমান করোনা পরিস্থিতিতে ফিঙ্গার মেশিনের সংস্পর্শ করোনা পজিটিভ হওয়ার আশংঙ্কা রয়েছে। এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা দরকার।
বেনাপোল কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার ড. নেয়ামুল ইসলাম জানান, এখন কেউ কাস্টমস হাউসে প্রবেশ করতে হলে ফিঙ্গার দিতে হবে। যাদের ফিঙ্গার এন্ট্রি নেই তারা প্রবেশ করতে পারবেন না। তবে যদি কেউ জরুরী ভাবে ভিতরে যেতে চাইলে কাস্টমসের উর্দ্ধতন কর্মকর্তাদের অনুমতি স্বাপেক্ষে প্রবেশ করতে পারবেন। করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে কাস্টমসে প্রয়োজনীয় নিরাপত্তা মুলক ব্যবস্থা বাড়ানো হয়েছে জানান তিনি।



