× Banner
সর্বশেষ
আজ ২৬ জুলাই (৯ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program

বেনাপোল সীমা‌ন্তে হুন্ডির টাকাসহ ভারতীয় যুবক আটক

admin
হালনাগাদ: বুধবার, ৯ জানুয়ারী, ২০১৯

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে ৫ লাখ বাংলাদেশি হুন্ডির টাকাসহ জাকিরুল গাজী (২৯) নামের এক ভারতীয় যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বুধবার দুপুরে চেকপোস্ট আমদানি-রপ্তানি গেট থেকে টাকাসহ তাকে আটক করা হয়।
 আটক জাকিরুল গাজী ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁর জয়পুর এলাকার শামসুর রহমান গাজীর ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চা‌লি‌য়ে বেনাপোল চেকপোস্টের আমদানি-রপ্তানি গেট এলাকা থে‌কে ভারতীয় যুবক জাকিরুল গাজীকে আটক করা হয়। পরে ক্যাম্পে এনে তার দেহ তল্লাশি করে বাংলাদেশি ৫ লাখ হুন্ডির টাকা উদ্ধার করা হয়।
যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, আটককৃত টাকাসহ ভারতীয় নাগরিককে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..