× Banner
সর্বশেষ
মোবাইলে ঘরে বসেই জানতে পারবেন ভোটের ফলাফল নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার ফলাফল প্রকাশের পূর্ব পর্যন্ত সবাইকে ভোটকেন্দ্র থাকার আহ্বান জামায়াত আমিরের এ ভোটের মাধ্যমে গণতন্ত্রের জাগরণ হয়েছে-এস এম জিলানী সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত, ভোট গণনা শুরু নির্বাচনে জয়ী হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর গুরুত্ব দেয়া হবে -তারেক রহমান ধানের শীষে ভোট চাইতে গিয়ে সাবেক মেম্বার আটক লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

বেজিংকে অত্যাধুনিক S-400 মিসাইল সিস্টেম সরবরাহ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে মস্কো

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
বেজিংকে মিসাইল সরবরাহ স্থগিত

দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক প্রতিবেদক: অতি আগ্রাসী কার্যকলাপের কারণে বিশ্বমঞ্চে ক্রমশ একঘরে হয়ে পড়েছে চীন। দক্ষিণ চীন সাগরে আমেরিকার শক্ত চ‍্যালেঞ্জ-এর মুখে পড়ার পর, এবার সাম্রাজ‍্যবাদী চীনকে জোর ধাক্কা দিয়েছে রাশিয়া। আপাতত বেজিংকে অত্যাধুনিক S-400 মিসাইল সিস্টেম সরবরাহ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে মস্কো।

দেশের আকাশসীমা সুরক্ষিত রাখতে রুশ নির্মিত এই S-400 মিসাইল সিস্টেম ভারতও কিনেছে৷ ফলে বিশ্লেষকদের মতে, পূর্ব লাদাখে চীনা আগ্রাসনের জবাবে ‘বন্ধু’ ভারতকে আশ্বস্ত করতেই এই পদক্ষেপ করেছে রাশিয়া। এক বিবৃতি দিয়ে চীন অভিযোগ করেছে, তৃতীয় কোনও দেশের ইশারাতেই তাদের মিসাইল ডিফেন্স সিস্টেম সরবরাহ করতে চাইছে না রাশিয়া৷ নাম না করলেও ভারতের দিকেই যে ইঙ্গিত করেছে চীন, সেটা একেবারে স্পষ্ট৷ তবে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, সম্প্রতি গুপ্তচর-বৃত্তির অভিযোগে মস্কো ও বেজিংয়ের সম্পর্কে যথেষ্ট ফাটল ধরেছে। চীনের হাতে গোপন তথ্য তুলে দেওয়ার অভিযোগে, সেন্ট পিটার্সবার্গ আর্কটিক সোশ্যাল সায়েন্স অ্যাকাডেমির প্রেসিডেন্ট বেলেরি মিটকোকে গ্রেফতার করেছে রাশিয়া।

চীনা পত্রিকা ‘Sohu’-তে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, মিসাইল সিস্টেমটি সরবরাহ নিয়ে একাধিক জটিলতার বিষয় তুলে ধরে হতাশা প্রকাশ করেছে রাশিয়া। যেমন, এই S-400 পৌঁছে দিতে এবং এর ব্যবহারের জন্য প্রশিক্ষণ দিতে রুশ সেনার কর্মকর্তাদের চীন যেতে হবে। একইভাবে চীনের সামরিক অধিকর্তাদেরও প্রশিক্ষণের জন্য রাশিয়া আসতে হতে পারে। কিন্তু করোনা মহামারীর আবহে তা সম্ভব নয়। তাই আপাতত এই অস্ত্রগুলি সরবরাহ করা সম্ভব নয়। প্রসঙ্গত, ২০১৮ সালে রাশিয়ার কাছ থেকে S-400 মিসাইল সিস্টেমের প্রথম ব্যাচ চীনের হাতে আসে। সেই কথা মাথায় রেখে, ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের রাশিয়া সফরের সময়ই পুতিন সরকার এই মিসাইল ডিফেন্স সিস্টেম ভারতের হাতে তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল৷ আগামী ডিসেম্বর মাসের মধ্যেই তা ভারতের হাতে চলে আসবে বলে মনে করা হচ্ছে। তবে ভারতকে সময়মতো এই মিসাইল ডিফেন্স সিস্টেম সরবরাহ করলেও চিনের ক্ষেত্রে উল্টোপথে হেঁটেছে মস্কো৷

উল্লেখ্য, পাঁচটি অত্যাধুনিক S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা ক্রয় করতে ২০১৮ সালের অক্টোবরে মস্কোর সঙ্গে ৫৪৩ কোটি মার্কিন ডলারের চুক্তি স্বাক্ষর করেছিল ভারত। গত ফেব্রুয়ারি মাসে ‘ফেডারেল সার্ভিস অফ মিলিটারি টেকনিক্যাল কার্পোরেশন অফ রাশিয়া’র ডেপুটি ডিরেক্টর ভ্লাদিমির দ্রঝভ জানিয়েছিলেন, ২০২১ সালের মধ্যেই প্রথম S-৪০০ মিসাইল সিস্টেম ভারতের হাতে পৌঁছে যাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..