× Banner
সর্বশেষ
ফুলেল শুভেচ্ছা গ্রহণ করলেন না মুক্তিযুদ্ধমন্ত্রী ভাষণ না শুনলেও রাষ্ট্রপতির ভাষণে ৫০ ঘণ্টা আলোচনা চায় বিরোধী দল সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির প্রাইমারিতে লটারি পদ্ধতিতে ভর্তি পরীক্ষা যুক্তিসঙ্গত নয় – শিক্ষামন্ত্রী আ.লীগ শাসনামলে ভাতাভোগীদের তথ্য যাচাইয়ের দাবি সংসদে নারীদের শিক্ষা অবৈতনিক করার পদক্ষেপ নেবে সরকার – জুবাইদা রহমান ঈদে রাজধানী ছেড়ে যাওয়া মানুষে ফাঁকা ঢাকার নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে – ডিএমপি কমিশনার ত্রিপলীর সিকিউরিটি অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে বাংলাদে‌শি দূতের বৈঠক সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই – স্বরাষ্ট্রমন্ত্রী নড়াইলে পুলিশের অভিযানে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

ধামইরহাটে অতিবৃষ্টি ভেঙ্গে দিল বিধবার ঘর, নতুন ঢেউটিন দিয়ে পূনর্বাসন করলেন ইউপি চেয়ারম্যান

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:  নওগাঁর ধামইরহাটে ইউপি চেয়ারম্যানের উদ্যোগে অসহায় বিধবার ঘরে টিন প্রদান করা হয়েছে। নতুন ঢেউটিন পেয়ে ভুক্তভোগী ওই বিধবার চোখ-মুখে খুশির জোয়ার।

জানা গেছে, জগদল গ্রামের মৃত মুনির উদ্দিনের স্ত্রী রাহেলা বেগম তার স্বামী জীবদ্দশায় তৈরি করেছিলেন ঘর, স্বামীর স্মৃতি ধরে রাখতে ওই ঘরেই বসবাস করতেন রাহেলা বেওয়া। সাম্প্রতিক বর্ষাকালে ঘন ঘন বৃষ্টিতে খড়ের ছাউনী ও দিয়ে তৈরী করা সেই ঘরটি ভেঙ্গে দেয় প্রকৃতি, অতি বৃষ্টিতে মাটির দেয়াল ভেঙ্গে গেলে বিষয়টি জানতে পেরে ১নং ধামইরহাট ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান তাৎক্ষনিক ভাবে বিধবা রাহেলার খোজ নেন এবং ২৮ জুলাই সকাল ১০ টায় বাজার থেকে সম্পূর্ণ ঘরের নতুন ঢেউটিন কিনে দেন। এ সময় প্যানেল চেয়ারম্যান এনামুল হক, সংশ্লিষ্ট ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ওবায়দুল ইসলাম, সাংবাদিক হারুন আল রশিদ, আব্দুল্লাহেল বাকী, মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

নতুন টিন পেয়ে বিধবা রাহেলা আবেগে আপ্লুত হয়ে বলেন, ‘ আমার ৪ ছেলে তারা নিজেরাই কর্মহীন, ভাঙ্গা ঘরে থাকা খুবই কষ্ট হতো, আমাদের চেয়ারম্যান টিন কিনে দিছে, আমি আল্লাহর কাছে তার জন্য দোয়া করছি।

উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায় বলেন, ‘বর্তমান বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বিধবার পাশে দাড়িয়ে যুগান্তকারী ও প্রশংসনীয় কাজ করেছেন, সমাজের প্রত্যেক জনপ্রতিনিধিগণের যে দায়বদ্ধতা রয়েছে, সেটি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান।


এ ক্যটাগরির আরো খবর..