× Banner
সর্বশেষ
সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়-স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে এসএসসি পরীক্ষার কেন্দ্র শিক্ষামন্ত্রী কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বৃদ্ধকে পিটিয়ে আহত করলেন সহকারি ভূমিকর্মকর্তা

admin
হালনাগাদ: বুধবার, ১ জুন, ২০১৬

জয়পুরহাট প্রতিনিধিঃ জমি সংক্রান্ত ব্যক্তিগত বিরোধের জের ধরে জেলার পাঁচবিবি উপজেলার পানিয়াল গ্রামের বাসিন্দা সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোফাজ্জল হোসেন জয়পুরহাটে এক বৃদ্ধ কৃষককে পিটিয়ে তাঁর একটি হাত, একটি পা ও বুকের একটি হাড় ভেঙে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গত ২৯ মে রোববার সকালে পাঁচবিবি উপজেলার পানিয়াল গ্রামে এ মারপিটের ঘটনা ঘটে। বৃদ্ধ হায়বর আলী ওই গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে।

আহত কৃষকের নাম হায়বর আলী। বর্তমানে তিনি জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় আহত হায়বর আলীর মেয়ের জামাই ইদ্রিস আলী বাদী হয়ে জয়পুরহাটের বিচারিক হাকিম আদালতে (খ অঞ্চল) মামলা করেছেন। আসামি মোফাজ্জল হোসেন ক্ষেতলাল উপজেলার একটি ইউনিয়নের ভূমি কার্যালয়ে কর্মরত রয়েছেন।

পেটানোর ব্যাপারে ওই ভূমি কর্মকর্তা কোনো কথা বলতে রাজি হননি।

বৃদ্ধ হায়বর আলীর ছেলে ধলু মিয়া এবং গ্রামের আরো কয়েকজন বাসিন্দা জানায়, পানিয়াল গ্রামের পশ্চিম মাঠের ৪৯ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে হায়বর আলীর সঙ্গে একই গ্রামের অধিবাসী ভূমি কর্মকর্তা মোফাজ্জল হোসেনের বিরোধ চলে আসছিল। তারই ধারাবাহিকতায় গত ২৯ মে সকালে বৃদ্ধ হায়বর আলী নিজের দখলে থাকা বিরোধপূর্ণ ওই জমিতে বোরো ধান কাটতে গেলে মোফাজ্জল ও তাঁর পাঁচ-ছয়জন নিকটাত্মীয় ও ভাড়াটে লোকজন লাঠিসোঁটা ও লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে আকস্মিক হামলা চালিয়ে বৃদ্ধ হায়বর আলীকে মারাত্মকভাবে আহত করে। ওই সময় তাঁর চিৎকার শুনে এলাকার লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহত হায়বর আলীকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আবু জাফর জানান, আহত হায়বর আলীর এক হাত, এক পা ও বুকের একটি হাড় ভেঙে গেছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত হলেও পুরোপুরি সুস্থ হতে আরো সময় লাগবে।

হায়বর আলীর আইনজীবী শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় আহত হায়বর আলীর মেয়ের জামাই ইদ্রিস আলী বাদী হয়ে আদালতে মামলা করেছেন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, এ ঘটনায় আদালতের আদেশ পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..