বুবলী খুবই ভদ্র-বিনয়ী-সময় সচেতন -চয়নিকা চৌধুরী

‘বুবলী খুবই ভদ্র, বিনয়ী একজন মানুষ। অনেক বেশি সময় সচেতন। ভোর ৫টায় আসতে বললে ৪টায় চলে আসে। স্ক্রিপ্ট পড়ে আসে। বুবলীকে নিয়ে কাজ করতে খুবই আরাম পাওয়া যায়।’ বললেন পরিচালক চয়নিকা চৌধুরী।

শোবিজ অঙ্গনের সবকিছু এখন উঠে আসে ফেসবুকে। তিনি বলেন, বুবলী বেয়াদব নয়। যেটা আমার সবথেকে খারাপ লাগে। জোরে কথা বলে না। আমি ওর অসম্ভব একজন ফ্যান। একজন ডিরেক্টরের আরামের জায়গা ভালো একজন আর্টিস্ট পাওয়া। বুবলী তেমনই একজন। কস্টিউম নিয়ে ভাবতে হয় না। খুবই সিনসিয়ার একজন শিল্পী।

তিনি আরো বলেন, ‘প্রহেলিকা’তে অভিনয় করে বুবলী বুঝিয়ে দিয়েছে ওর অভিনয়ের জাদু। ‘প্রহেলিকা’ বুবলীর জীবনের টার্নিং পয়েন্ট আমি বলবো। শুধু আমি নয় সুবর্ণা আপা থেকে শুরু করে সবাই বুবলীর প্রশংসা করেছে। আমি আরও অনেক কাজ করতে চাই বুবলীকে নিয়ে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
সংবাদ প্রতিনিধি

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।