দি নিউজ ডেস্কঃ বিয়ের প্রলোভন দেখিয়ে ১৪ বছরের এক নাবালিকার সাথে ২ বছর ধরে শারীরিক মেলামেশায় লিপ্ত হবার অভিযোগ উঠেছে। বিয়ের জন্য চাপ দিলে মেয়েকে গ্রহন করতে অস্বীকার করে ছেলের পরিবার।
শোরের ঝিকরগাছা উপজেলার কুমরী গ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে ১৪ বছরের এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ভিকটিম বিয়ের দাবিতে বাড়িতে উঠলে তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, উপজেলার ঝিকরগাছার কুমরী গ্রামের অহেদ আলীর ছেলে শাহাজান কবির একই গ্রামের মিজানুর রহমানের স্কুল পড়ুয়া মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দুই বছর যাবত শারীরিক মেলামেশায় লিপ্ত হয়। দু বছর তার সাথে দৈহিক মেলামেশার পর নির্যাতনের শিকার মেয়ে শাহাজানকে বিয়ে করার জন্য চাপ প্রয়োগ করেন । এমনকি তাকে বিয়ে না করলে সে বিষ খেয়ে আত্নহত্যা করবে বলে জানান। কিন্তু তখন তাকে বিয়ে করতে অস্বীকার করেন শাহাজান।
ধর্ষণের শিকার মেয়ের মা কান্না জড়িত কন্ঠে বলেন, আমার মেয়ের সরলতার সুযোগ নিয়ে শাহাজান আমার মেয়েকে একাধিকবার ধর্ষণ করেছে। এখন বিয়ে করতে চায়না। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। পিতা মিজানের কাছে বিচারের ব্যাপারে জানতে চাইলে ঘটনার সত্যতা শিকার করে তিনি জানান, বিষয়টি আমাদের মেম্বারের অপেক্ষায় আছি।
স্থানীয় ইউপি সদস্য বজলুর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান, বিষয়টি আমি শুনেছি।তবে শোনা কথা জানতে পারি শাহাজান জড়িত না। এব্যাপারে বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ওসি শেখ শাহিনুরের কাছে জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।