বিসিএস এর সাবেক সভাপতির মৃত্যুতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর শোক

বিসিএস এর সাবেক সভাপতির মৃত্যুতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর শোক

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)’র সাবেক সভাপতি সাজ্জাদ হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।

মন্ত্রী আজ রোববার এক শোকবার্তায় বলেন, সাজ্জাদ ছিলেন দেশের কম্পিউটার বিপ্লবের অন্যতম এক অগ্রদূত। ১৯৯২ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রথম নিবাচিত সভাপতি হিসেবে সাজ্জাদ হোসেন কম্পিউটারের প্রযোজনীয়তার বিষয়টি তুলে ধরার লক্ষ্যে দেশে প্রথম কম্পিউটার মেলা আয়োজনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি মরহুমের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মরহুম সাজ্জাদ হোসেন আজ আইসল্যান্ডের রিকজাভিকের একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।