× Banner
সর্বশেষ
নতুন কুঁড়িতে আহত ক্রীড়াবিদের চিকিৎসার দায়িত্ব নিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী ভূমির অবৈধ দখল উচ্ছেদে ডিসিদের সহায়তা চাইলেন গণপূর্ত মন্ত্রী প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি পারস্পরিক স্বার্থে ব্যবহারে জোর বাণিজ্যমন্ত্রীর ভারতে যে দলই ক্ষমতায় আসুক না কেন সম্পর্ক একই থাকবে – গয়েশ্বর চন্দ্র জ্বালানির ওপর চাপ কমাতে শিক্ষার্থীদের জন্য আসছে বিদ্যুৎচালিত বাস- প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নবীগঞ্জে ব্রাক সিডের উদ্যোগে হাইব্রিড ধানের ফলন বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত  আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রচিত ‘দ্য লার্নিং নেশন’ গ্রন্থের মোড়ক উন্মোচন মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক বাণিজ্যমন্ত্রীর; যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান

বিশ্বে করোনায় ১৪ হাজারের প্রাণহানি

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Covid-19-11.jpg

করোনার টিকা আবিষ্কার হলেও এখনও আতঙ্কে বিশ্ববাসী। দিন দিন আরও ভয়ংকর হয়ে উঠছে এ ভাইরাস। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে আক্রান্ত ও মৃতের তালিকা। বিশ্বব্যাপী করোনার তাণ্ডব কোনোভাবেই থামছে না। মহামারি এ ভাইরাসের নতুন নতুন ধরন মানুষের মনে আতঙ্ক বাড়িয়ে দিয়েছে। এরই মধ্যে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৯ লাখ ৯৯ হাজার এবং আক্রান্ত হয়েছে ১৩ কোটি ৯৬ লাখেরও বেশি মানুষ।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার (১৬ এপ্রিল) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ১৩ হাজার ৮৩৯ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৩৬ হাজার ২৯৪ জন। এ নিয়ে বিশ্বে মোট করোনায় মৃত্যু হয়েছে ২৯ লাখ ৯৯ হাজার ২৪৬ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ৯৬ লাখ ৭০ হাজার ৮০০ জন। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ কোটি ৮৭ লাখ ১৯ হাজার ৫৬ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ২২ লাখ ২৪ হাজার ১৩৯ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৭৮ হাজার ৯৯৩ জনের।

আক্রান্ত ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ৪২ লাখ ৮৭ হাজার ৭৪০ জন এবং মারা গেছেন এক লাখ ৭৪ হাজার ৩৩৫ জন।

আক্রান্ত এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিল এখন পর্যন্ত করোনায় এক কোটি ৩৭ লাখ ৫৮ হাজার ৯৩ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩ লাখ ৬৫ হাজার ৯৫৪ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫১ লাখ ৮৭ হাজার ৮৭৯ জন। ভাইরাসটিতে মারা ১ লাখ ৭৩ জন।

আক্রান্তের দিক থেকে রাশিয়া রয়েছে পঞ্চম স্থানে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪৬ লাখ ৭৫ হাজার ১৫৩ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৪ হাজার ৩৯৮ জন।

এদিকে আক্রান্তের তালিকায় যুক্তরাজ্য ষষ্ঠ, তুরস্ক সপ্তম, ইতালি অষ্টম, স্পেন নবম এবং জার্মানি দশম স্থানে রয়েছে। এই তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।


এ ক্যটাগরির আরো খবর..