× Banner
সর্বশেষ
নারী শিক্ষার্থীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগে ৬ শিক্ষার্থী আটক বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলি উদ্ধার  ঝিনাইদহে গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচার এবং আমাদের দায়বদ্ধতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ভাঙ্গায় ডিম কুড়াতে গিয়ে বাসচাপায় নিহত ৫, ক্ষোভে বাস-ট্রাকে আগুন কালীগঞ্জে একের পর এক গরুচুরি দিশেহারা খামারী ও কৃষক শিক্ষার্থীদের মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে – ডা. জাহেদুর রোগীর সঙ্গে চিকিৎসকের হাসিমুখে কথা বলাই অর্ধেক চিকিৎসা – স্বাস্থ্যমন্ত্রী শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় মধুখালীতে এমপি হেলেন জেরিন খানের সাথে সাংবাদিকদের মতবিনিময় মুক্তিযুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অবদান অবিস্মরণীয় – স্পিকার

বিশ্বে করোনায় প্রাণ গেল আরও ১১ হাজার

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ১১ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Covid-19-11.jpg

বিশ্বব্যাপী করোনার তাণ্ডব কোনোভাবেই থামছে না। দিন দিন আরও ভয়ংকর হয়ে উঠছে এ ভাইরাসটি। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে আক্রান্ত ও মৃত্যের তালিকা। প্রাণঘাতি এই ভাইরাসটির নতুন নতুন ধরন মানুষের মনে আতঙ্ক বাড়িয়ে দিয়েছে। করোনার টিকা আবিষ্কার হলেও এখনো অস্বস্তিতে বিশ্ববাসী। এরই মধ্যে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৯ লাখ এবং আক্রান্ত হয়েছে ১৩ কোটি ৩৬ লাখের বেশি মানুষ।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার (১১ এপ্রিল) সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ৫৯ লাখ ৯৪ হাজার ১২৩ জন এবং মৃত্যু হয়েছে ২৯ লাখ ৩৯ হাজার ৩৭ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ কোটি ৯৩ লাখ ৫৮ হাজার ৫২৪ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ১৮ লাখ ৬৯ হাজার ৯৮০ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৭৫ হাজার ৫৯৩ জনের।

আক্রান্ত ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১ কোটি ৩৪ লাখ ৪৫ হাজার ৬ জন এবং মারা গেছেন ৩ লাখ ৫১ হাজার ৪৬৯ জন।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে চতুর্থ অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ১ কোটি ৩৩ লাখ ৫৫ হাজার ৪৬৫ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লাখ ৬৯ হাজার ৩০৫ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫০ লাখ ২৩ হাজার ৭৮৫ জন। ভাইরাসটিতে মারা গেছেন ৯৮ হাজার ৬০২ জন।

আক্রান্তের দিক থেকে রাশিয়া রয়েছে পঞ্চম স্থানে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪৬ লাখ ৩২ হাজার ৬৮৮ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ২ হাজার ৬৪৯ জন।

এদিকে আক্রান্তের তালিকায় যুক্তরাজ্য ষষ্ঠ, ইতালি সপ্তম, তুরস্ক অষ্টম, স্পেন নবম এবং জার্মানি দশম স্থানে রয়েছে। এই তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।


এ ক্যটাগরির আরো খবর..