বিশ্ববাজারে ফের বাড়ল অপরিশোধিত তেলের দাম

বিশ্ববাজারে ফের বাড়ল অপরিশোধিত তেলের দাম
বিশ্ববাজারে ফের বাড়ল অপরিশোধিত তেলের দাম

মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহে নতুন করে বিঘ্ন ঘটার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও বেড়েছে। সৌদি আরবের গুরুত্বপূর্ণ রাস তানুরা তেল শোধনাগারকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এ খবরের পরই বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দেয়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৪৮ ডলার বা ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ১১৫ দশমিক ৩৬ ডলারে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ২২ ডলার বা ১ দশমিক ২২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ১২ ডলারে পৌঁছেছে।

মঙ্গলবার হুতি বিদ্রোহীরা দাবি করে, সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগার রাস তানুরাকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে ওই স্থাপনায় হামলা হয়েছে কি না, সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

রাস তানুরা শোধনাগারে প্রতিদিন প্রায় ৫ লাখ ৫০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতা রয়েছে। গুরুত্বপূর্ণ এই স্থাপনায় হামলার আশঙ্কা দেখা দেওয়ায় মধ্যপ্রাচ্য থেকে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

এর আগে মঙ্গলবার মধ্যপ্রাচ্যে আলোচনা অগ্রগতির খবর প্রকাশের পর সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা কিছুটা কমেছিল। ওই দিন ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ২ ডলার কমে ব্যারেলপ্রতি ১১৩ দশমিক ৮৮ ডলারে নেমে আসে। একইভাবে ডব্লিউটিআইয়ের দাম কমে ৯৯ দশমিক ৯০ ডলারে স্থির হয়।

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও সম্ভাব্য সরবরাহ সংকটের খবরের ওপরই এখন আন্তর্জাতিক তেলের বাজারের গতিপথ অনেকটাই নির্ভর করছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

আন্তর্জাতিক ডেস্ক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।