× Banner
সর্বশেষ
বিরোধীদের সমালোচনার মাঝেও মোদীর পাশে NDA শরিকরা, প্রশংসায় পবন কল্যাণ ও নাইডু এমবিউমোর জোড়া গোলে স্ন্যাপড্রাগন কাপ জিতল ম্যানচেস্টার ইউনাইটেড, ইন্টারের কাছে ট্রফি হারাল সিটি যেসব এলাকায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, ৩ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ২ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ আগস্ট (১৬ শ্রাবণ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে মেহেন্দীগঞ্জে উদ্ধার হওয়া ২৮টি বেওয়ারিশ গরু নিলামে বিক্রি সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে সরকার – বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জুলাই শহীদ-আহতদের পরিবারকে সুখবর দিলেন ভূমিমন্ত্রী

ডেস্ক

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
জ্বালানি তেলের দাম

ইরানের সঙ্গে মার্কিন–ইসরায়েলি সংঘাত দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা কিছুটা কমেছে। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে।

মঙ্গলবার (১০ মার্চ) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ৬ দশমিক ৫১ ডলার বা ৬ দশমিক ৬ শতাংশ কমে ব্যারেল প্রতি ৯২ দশমিক ৪৫ ডলারে নেমে এসেছে। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৬ দশমিক ১২ ডলার বা ৬ দশমিক ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৮ দশমিক ৬৫ ডলারে দাঁড়িয়েছে।

এর আগে সোমবার সংঘাত ঘিরে উদ্বেগে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যায়। এক পর্যায়ে ব্রেন্ট ফিউচার ১১৯ দশমিক ৫০ ডলার এবং ডব্লিউটিআই ১১৯ দশমিক ৪৮ ডলার পর্যন্ত উঠে যায়। ইরানের সঙ্গে মার্কিন–ইসরায়েলি সংঘাতের জেরে সৌদি আরবসহ অন্যান্য উৎপাদক দেশ সরবরাহ কমিয়ে দিলে বিশ্ববাজারে তেলের স্থিতিশীলতা নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়।

তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপ এবং ইরান যুদ্ধ দ্রুত শেষ করার প্রস্তাব আসার পর বাজারে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। ট্রাম্প সোমবার এক সাক্ষাৎকারে বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ ‘প্রায় সম্পূর্ণ’ এবং ওয়াশিংটন পূর্ব নির্ধারিত চার থেকে পাঁচ সপ্তাহের সময়সীমার চেয়েও দ্রুত অগ্রগতি অর্জন করেছে।

অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ড (আইআরজিসি) সতর্ক করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে তারা ‘এক লিটারও তেল’ রপ্তানি করবে না। তবে ট্রাম্পের কৌশলগত তেল মজুত মুক্ত করার পরিকল্পনা এবং রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল হওয়ার সম্ভাবনা তেলের দাম আরও বাড়তে বাধা দিচ্ছে।

বাজার বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক পরিস্থিতির কারণে তেলের বাজারে অস্থিরতা বজায় থাকতে পারে। আইজি মার্কেটসের বিশ্লেষক টনি সাইকামোর বলেন, গত ২৪ ঘণ্টার ঘটনাপ্রবাহ বিবেচনায় অপরিশোধিত তেলের দাম আগামী সেশনগুলোতে ব্যারেলপ্রতি ৭৫ থেকে ১০৫ ডলারের মধ্যে ওঠানামা করতে পারে।

এদিকে উপসাগরীয় অঞ্চলের কয়েকটি তেল উৎপাদনকারী দেশ যুদ্ধ ও জাহাজ চলাচলে বাধার আশঙ্কায় উৎপাদন কমাতে শুরু করেছে। ইরাকের প্রধান দক্ষিণাঞ্চলীয় তেলক্ষেত্রে উৎপাদন প্রায় ৭০ শতাংশ কমিয়ে দৈনিক ১ দশমিক ৩ মিলিয়ন ব্যারেলে নামানো হয়েছে। কুয়েত পেট্রোলিয়াম করপোরেশনও উৎপাদন কমিয়েছে এবং ‘ফোর্স ম্যাজেউর’ ঘোষণা করেছে। সৌদি আরবও উৎপাদন কমানোর পথে হাঁটছে।

অন্যদিকে জি–৭ দেশগুলো জানিয়েছে, বিশ্ববাজারে তেলের দাম বাড়লে তা মোকাবিলায় তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে, যদিও জরুরি তেল মজুত ছাড়ার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি।


এ ক্যটাগরির আরো খবর..