× Banner
সর্বশেষ
বাংলাদেশ-কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক নতুন দিগন্ত উন্মোচন করবে – বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের ভূমিকার প্রশংসা করল আইসিআরসি প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হুমায়ুন কবিরের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাত ; হাসিনার বিষয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে যে কথা হলো উপদেষ্টার শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য ঠেকাতে ভারতের সহযোগিতা চাইল বাংলাদেশ রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঝিনাইদহে স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে হামলার প্রতিবাদে মানববন্ধন ৫ আগস্ট ও ১৫ আগস্টকে ঘিরে কোন শঙ্কা নেই-খুলনা রেঞ্জের ডিআইজি মন্ত্রিসভায় ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন

ডেস্ক

বিশ্বকাপ ফাইনালের রেফারি মার্সিনিয়াক চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল পরিচালনা করবেন

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ২৪ মে, ২০২৩
uefa

ডিসেম্বরে কাতার বিশ্বাকপের ফাইনালে দায়িত্ব পালন করা পোল্যান্ডের রেফারি সাইমন মার্সিনিয়াক এবার আরো এক গুরু দায়িত্ব পেলেন। আগামী ১০ জুন ইস্তাম্বুলে ম্যানচেস্টার সিটি বনাম ইন্টার মিলানের মধ্যকার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচটির পরিচালনার দায়িত্ব পেয়েছেন মার্সিনিয়াক।

এক মৌসুমে বিশ্বকাপের ফাইনাল ও ইউরোপীয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসরের ফাইনাল খেলা পরিচালনার বিরল দায়িত্ব পেয়ে দারুন খুশী মার্সিনিয়াক। দোহায় ফ্রান্সের বিপক্ষে পেনাল্টি শ্যুট আউটে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের উত্তেজনাকর ম্যাচটি দারুনভাবে সামলানোর কারনে পুরো বিশ্বের প্রশংসা কুড়িয়েছিলেন ৪২ বছর বয়সী মার্সিনিয়াক। তারই উপহার হিসেবে এবার পেলেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে দায়িত্ব।

এর আগে ২০১০ সালে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ পরিচালনার প্রথম দায়িত্বটি পেয়েছিলেন ইংলিশ রেফারি হাওয়ার্ড ওয়েব। চ্যাম্পিয়ন্স লিগের দুই ফাইনালিস্ট দলের খেলা নক আউট পর্বে পরিচালনা করেছেন মার্সিনিয়াক। সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে ম্যানচেস্টার সিটির ৪-০ গোলের জয় ও শেষ ১৬’তে ইন্টার মিলানের সাথে পোর্তোর গোলশুন্য ড্র হওয়া ম্যাচটিতে মার্সিনিয়াক রেফারির ভূমিকায় ছিলেন।

চ্যাম্পিয়ন্স লিগ ছাড়া আরো তিনটি ফাইনালের জন্য উয়েফা রেফারি নির্বাচন করেছে। আগামী ২১ মে হাঙ্গেরির বুদাপেস্টে সেভিয়া বনাম রোমার মধ্যকার ইউরোপা লিগের ফাইনাল ম্যাচটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন ইংল্যান্ডের এন্থনি টেইলর। ৭ জুন প্রাগে ইউরোপা কনফারেন্স লিগের ফাইনালে লড়বে ফিওরেন্টিনা ও ওয়েস্ট হ্যাম। এই ম্যাচটিতে রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ৪৭ বছর বয়সী স্প্যানিশ কার্লোস ডেল সেরো গ্রাডে। এই প্রথম ইউরোপীয়ান কোন ফাইনালে রেফারির দায়িত্ব পেলেন গ্রাডে।

এছাড়া আগামী ৩ জুন নেদারল্যান্ডের এইনডোভেনে বার্সেলোনা বনাম উল্ফসবার্গের মধ্যকার নারী চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রেফারির দায়িত্ব পালন করবেন ওয়েলসের চেলির ফস্টার। এই ম্যাচে ইতালির ভিডিও রিভিউ বিশেষজ্ঞ মাসিমিলিয়ানো ইরাতি ছাড়া বাকি সব ম্যাচ অফিসিয়ালই নারী।


এ ক্যটাগরির আরো খবর..