× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

ডেস্ক রিপোর্টার

বিশ্বকাপ ট্রফি নিয়ে মাঠে টেন্ডুলকার

Dutta
হালনাগাদ: শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
sachin

গতকাল থেকে শুরু হওয়া ওয়ানডে বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচের আগে ট্রফি নিয়ে মাঠে প্রবেশ করেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ‘গ্লোবাল অ্যাম্বাসেডর’ (বৈশ্বিক দূত) ভারতের শচীন টেন্ডুলকার।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে গতকাল থেকে শুরু হয়েছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার উদ্বোধনী ম্যাচে দু’দেশের জাতীয় সঙ্গীত শুরুর আগে বিশ্বকাপ ট্রফি নিয়ে মাঠে প্রবেশ করেন ভারতের মাস্টার ব্লাস্টার ব্যাটার ও ২০১১ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য টেন্ডুলকার। তিনি  মাঠে প্রবেশের সাথে উল্লসিত হয়ে উঠে গ্যালারিতে থাকা ক্রিকেটপ্রেমিরা।

এরপর ট্রফিটি মাঠে থাকা টেবিলের উপর রেখে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের খেলোয়াড় এবং উদ্বোধনী ম্যাচের অফিসিয়াল কর্মকর্তাদের সাথে ছবি তুলেন টেন্ডুলকার। ছবি তোলা শেষে ধারাভাষ্যকার প্যানেলের সাথে  বেশ কিছু আড্ডা মারেন তিনি। এবারের বিশ্বকাপে আইসিসির ‘গ্লোবাল অ্যাম্বাসেডর’ বা বৈশ্বিক দূত হিসেবে আছেন বিশ্ব মঞ্চে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ডে টেন্ডুলকার।


এ ক্যটাগরির আরো খবর..