× Banner
সর্বশেষ
ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্বাচন পূর্ব ও পরবর্তী ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হরিণাকুন্ডুতে বৃদ্ধাশ্রমের মায়েদের মাঝে ঈদ উপহার বিতরণ ঝিনাইদহে সাড়ে ৭ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার মুক্তিপণের দাবিতে যুবককে মারধর ও হত্যাচেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন সচেতনতা বাড়াতে একুশে বইমেলায় ফায়ার সার্ভিসের লিফলেট বিতরণ আইনমন্ত্রী ও শিল্পী আসিফের প্রশংসা রাষ্ট্র ও সমাজে জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান তথ্যমন্ত্রীর গুরুতর অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী

বিশ্ব মেধাসম্পদ দিবসে প্রধানমন্ত্রীর বাণী

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
বিশ্ব মেধাসম্পদ দিবসে প্রধানমন্ত্রীর বাণী

      আজ    ২৬ এপ্রিল ‘বিশ্ব মেধাসম্পদ দিবস’ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :

          “প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশে ২৬ এপ্রিল   ‘বিশ্ব মেধাসম্পদ দিবস’ উদযাপন করা হচ্ছে জেনে আমি আনন্দিত।

এ বছরের প্রতিপাদ্য ‘IP and Youth: Innovating for a Better Future’ বিশ্বায়নের বর্তমান প্রেক্ষাপটে খুবই তাৎপর্যপূর্ণ বলে আমি মনে করি।

          বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের বৃহৎ, মাঝারি ও ক্ষুদ্র শিল্পের উদ্যোক্তা ও উদ্ভাবকরা যেন তাদের উদ্ভাবনী কার্যক্রম যথাযথভাবে সংরক্ষণের জন্য রেজিস্ট্রারভুক্তকরণ ও অধিকার সংরক্ষণ করতে পারে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে। বাংলাদেশ পেটেন্ট আইন, ২০২২ ইতোমধ্যে সংসদে পাশ হয়েছে। এছাড়া বাংলাদেশ শিল্প নকশা আইন-২০২২ প্রণয়ণের কাজ চলমান রয়েছে। ট্রেডমার্ক আইন, ২০০৯ সংশোধন করে ট্রেডমার্ক (সংশোধন) আইন, ২০১৫ করা হয়েছে; ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) আইন, ২০১৩ ও বিধিমালা ২০১৫ প্রণয়ন করা হয়েছে যা আন্তর্জাতিকমানের সাথে সামঞ্জস্যপূর্ণ। বাংলাদেশ অতিদ্রুত PCT (Patent Cooperation Treaty) ও মাদ্রিদ প্রোটোকলের সাথে যুক্ত হতে সংশ্লিষ্ট আইনসমূহ যুগোপযোগী করার ব্যবস্থা গ্রহণ করছে। বর্তমান আওয়ামী লীগ সরকার বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পুরস্কার প্রদান করছে যাতে উদ্যোক্তা ও উদ্ভাবকরা উৎসাহিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় যুবদের জন্য ‘শেখ হাসিনা ইয়ুথ অ্যাওয়ার্ড’ প্রদান করা হচ্ছে, এতে তরুণ ও যুবকরা উৎসাহিত হচ্ছে।

          বাংলাদেশকে এগিয়ে নিতে মেধাসম্পদের যথাযথ সুরক্ষার মাধ্যমে দেশীয় উদ্ভাবকদের উদ্ভাবনের সুরক্ষা প্রদান করতে হবে, সেই সাথে দেশীয় শিল্পের গতি ও রপ্তানি বাণিজ্যও বৃদ্ধি করতে হবে।

আমি গবেষক, প্রযুক্তিবিদ, শিল্পপতি, ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানাই মেধাসম্পদ পরিচর্যা করুন, উন্নয়নের অংশীদার হোন।

আমি বিশ্ব মেধাসম্পদ দিবসের সার্বিক সফলতা কামনা করছি।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু

বাংলাদেশ চিরজীবী হোক।”


এ ক্যটাগরির আরো খবর..