বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে মধুখালীতে র‌্যালী ও আলোচনা

মধুখালী প্রতিনিধিঃ “অভিবাসনের ভবিষ্যৎ বদলে দাও, খাদ্য নিবারন ও গ্রামীণ উন্নায়নে বিনিয়োগ বাড়াও” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সোমবার ফরিদপুরের মধুখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সকালে র‌্যালী বের করে।

র‌্যালী পরবর্তী উপজেলা কৃষি অফিসের হলে সংক্ষিপ্ত আলোচনা করে সমাপ্ত করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা খালেদা পারভীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আজিজুর রহমান মোল্যা, উপজেলা সহকারি কশিনার (ভূমি) মো. মনজুর হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. হারুনার রশীদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আকরাম হোসেন, বাগাট ইউনিয়ন চেয়ারম্যান মো. মতিয়ার রহমান খাঁন, ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান খুরশীদ আলম মাসুম প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।