× Banner
সর্বশেষ
স্ত্রীর স্বীকৃতি না পেয়ে বিষ হাতে অনশন চিন্ময় দাসের দুই মামলায় জামিন, আপাতত মিলছে না মুক্তি দেশে আন্তর্জাতিক মানের ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসা খরচ কমবে – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সারাদেশে হাম উপসর্গে প্রাণ গেল আরও ৪ শিশুর বাকস্বাধীনতার সীমা নির্ধারণ জটিল বিষয় – তথ্যমন্ত্রী সব প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে স্কুল মিল চালু করা হবে – গণশিক্ষা প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালকের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিতে জাতীয় কর্মপরিকল্পনা ২০২৬-২০৩০ উদ্বোধন প্যারাসেইলিং দুর্ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর বেনজীরকে শিগগিরই দেশে ফিরিয়ে আনার আশা সরকারের

ডেক্স

বিশ্ব অর্থনৈতিক মন্দার কবলে পড়তে পারে : বিশ্ব ব্যাংক প্রধান ডেভিড ম্যালপাস

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
বিশ্ব অর্থনৈতিক মন্দার কবলে পড়তে পারে : বিশ্ব ব্যাংক প্রধান ডেভিড ম্যালপাস

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রভাবে খাদ্য, জ্বালানি ও সারের দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকায় বিশ্ব অর্থনৈতিক মন্দার কবলে পড়তে পারে বলে সতর্ক করেছেন বিশ্ব ব্যাংক প্রধান ডেভিড ম্যালপাস।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চীনে নতুন করে একের পর এক লকডাউন ঘোষণাও অর্থনীতির গতি শ্লথ করে দিতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন তিনি।

বুধবার যুক্তরাষ্ট্রে এক বাণিজ্যিক আয়োজনে দেওয়া বক্তব্যে ম্যালপাস বলেন, “বৈশ্বিক জিডিপির বর্তমান যে অবস্থা…এই মন্দা এড়ানোর পথ খুঁজে বের করাটা কষ্টকর হবে।”

তিনি বলেন, “শুধু জ্বালানির দাম দ্বিগুণ করার ধারণাই মন্দা বাড়ানোর জন্য যথেষ্ট।”

তবে জিডিপি নিয়ে তিনি কোনো পূর্বাভাস দেননি। বাড়তে থাকা অর্থনৈতিক ঝুঁকি যখন বিশ্বকে চোখ রাঙাচ্ছে, তখনই এই হুঁশিয়ারি এলো বিশ্ব ব্যাংক প্রধানের কাছ থেকে।

গত মাসে বিশ্ব ব্যাংক বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কমিয়ে তিন দশমিক দুই শতাংশ হতে পারে বলে আভাস দিয়েছিল।


এ ক্যটাগরির আরো খবর..