টি টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে ২০২৩ সাল পর্যন্ত বিরাট কোহলীদের কোচের দায়িত্ব নিতে চলেছেন রাহুল দ্রাবিড়।
শুক্রবার রাতে দুবাইয়ে আইপিএল ফাইনালের পর জানা যায়, এ বিষয়ে বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহ বৈঠক করেছেন রাহুলের সঙ্গে। সেই বৈঠকেই ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে যোগ দেওয়ার জন্য রাহুলকে রাজি করানো হয়। বোলিং কোচ হতে পারেন পারশ মামব্রে।
দ্রাবিড়ের পাশাপাশি মহারাষ্ট্র তথা ভারতের প্রাক্তন পেসার পরশ মামরেকে ২০২৩ পর্যন্ত ভারতীয় দলের বোলিং কোচ হিসেবে ও নিয়োগের বিষয়টি চূড়ান্ত হয়েছে। বিসিসিআই এবং দ্রাবিড়ের দুই বছরের চুক্তি হয়েছে। এর জন্য দ্রাবিড় ১০ কোটি টাকা করে পারিশ্রমিক পাবেন।


