× Banner
সর্বশেষ
গৌরনদীতে তিন মাদক কারবারি গ্রেপ্তার বিএনপি নেতার অফিসে হামলা চালিয়ে ভাংচুর, মারধর উত্তরাধিকার সূত্রে আমরা একটাপঙ্গু অর্থনীতি পেয়েছি – তথ্যমন্ত্রী ‎সংরক্ষিত নারী আসনে এমপির মনোনয়নে মনোনীত ঝিকরগাছার সাবিরা সুলতানা মুন্নী ঝিকরগাছায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৫৫ সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়-স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে এসএসসি পরীক্ষার কেন্দ্র শিক্ষামন্ত্রী কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা

বিমান প্রতিমন্ত্রীর সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ

Kishori
হালনাগাদ: রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
বিমান প্রতিমন্ত্রীর সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলীর সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনোই প্রেফনটেইন।

 

আজ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীর দপ্তর কক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেন, অতিরিক্ত সচিব জননেন্দ্র নাথ সরকার ও কানাডিয়ান হাইকমিশনের কমার্শিয়াল কাউন্সিলর অ্যাঞ্জেলিনা ডার্ক উপস্থিত ছিলেন।

 

সাক্ষাৎকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী বলেন, ঢাকা-টরেন্টো সরাসরি ফ্লাইট পরিচালনার সকল প্রস্তুতি বাংলাদেশ সম্পন্ন করেছে। ঢাকা-টরেন্টো ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে ঢাকাস্থ কানাডিয়ান হাইকমিশনের সকল ধরনের সহযোগিতা একান্তভাবে কাম্য।

বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার বলেন, ঢাকা টরেন্টো সরাসরি ফ্লাইট যোগাযোগ বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে সকল ধরনের বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি করবে। আমরা আশা করি অচিরেই ঢাকা-টরেন্টো ফ্লাইট শুরু করা যাবে। এ ব্যাপারে ঢাকাস্থ কানাডিয়ান হাইকমিশন সকল ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।


এ ক্যটাগরির আরো খবর..