× Banner
সর্বশেষ
ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে – শিল্পমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ বাঁশখালীকে বন্যা মুক্ত করার পদক্ষেপ নেয়া হবে – ত্রাণমন্ত্রী হাওরে বাড়বে মাছের অভয়াশ্রম, ইজারা প্রথা বাতিলের উদ্যোগ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তরুণদের নেতৃত্বেই টেকসই হবে প্রযুক্তিনির্ভর উন্নয়ন – তথ্যপ্রযুক্তি মন্ত্রী বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান, যাত্রী হয়রানি বন্ধের নির্দেশ কালীগঞ্জে শিক্ষার্থীদের দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক মোটিভেশনাল সেমিনার শৈলকুপায় ৩ হাজার কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ বিতরণ নারীকে জোরপূর্বক অর্ধউলঙ্গ করে যুবদল কর্মীর ভিডিও ধারন, অতঃপর

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন সরকারি সংস্থাকে সময়মতো ভূমি উন্নয়ন কর পরিশোধের তাগিদ ভূমি মন্ত্রীর

ACP
হালনাগাদ: রবিবার, ১৪ জুন, ২০২৬
বিভিন্ন সরকারি সংস্থাকে সময়মতো ভূমি উন্নয়ন কর পরিশোধের তাগিদ ভূমি মন্ত্রীর

দেশ আমাদের সবার। দেশকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের সবার। আজ ভূমি ভবনে সংস্থার ভূমি উন্নয়ন কর আদায়ে করণীয় শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, অতীতে জোর করে কর আদায় করে সাম্রাজ্য বিস্তার করত,সাম্রাজ্য টিকিয়ে রাখত। কিন্তু আধুনিক সভ্যতায় নাগরিকগণ এবং প্রতিষ্ঠান করের মাধ্যমে আধুনিক রাষ্ট্র পরিচালনায় অবদান রাখে।আপনারা জানেন একটি দেশ পরিচালনা করার জন্য অর্থের প্রয়োজন।

আর এই অর্থের জোগানের জন্য ব্যক্তিগত প্রতিষ্ঠান যেমনি ভাবে কর প্রদান করছে তেমনি আমাদের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানও ভূমি উন্নয়ন কর প্রদান করে থাকে।

মন্ত্রী আরও বলেন, গত সপ্তাহে সংসদে যে বাজেট পেশ করা হয়েছে তা সকলের নিকট গ্রহণ যোগ্যতা পেয়েছে।সরকার কোন কোন খাত থেকে অর্থ সংগ্রহ করে তার সুস্পষ্ট নির্দেশনা রয়েছে।

তিনি উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্য বলেন-আপনারা আপনাদের দপ্তরে প্রাপ্ত ভূমি উন্নয়ন কর দ্রুত পরিশোধ করবেন এবং পরবর্তীতে আপনাদের দপ্তরের বাজেট প্রনয়নের সময় ভূমি উন্নয়ন করের অর্থ বরাদ্দ রাখার ব্যবস্থা করবেন।

ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এ জে এম সালাহউদ্দিন নাগরী এর সভাপতিত্বে কর্মশালায় ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ ,ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান মো: আবদুল্লাহ আল বাকী বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয় ,সংস্থা ও বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..