× Banner

দেবাশীষ মুখার্জী কূটনৈতিক প্রতিবেদক

বিবিসি-তে প্রচারিত আইএস বধূ ‘দ্য শামীমা বেগম স্টোরি’

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
দ্য শামীমা বেগম স্টোরি

২০১৫ সালে সিরিয়ায় যখন ইসলামপন্থীরা খেলাফত প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছিল, তখন দুই বান্ধবীসহ যুক্তরাজ্য থেকে সিরিয়ায় গিয়েছিল শামীমা বেগম। তারা তিনজনই বাংলাদেশি-অধ্যুষিত পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন একাডেমির ছাত্রী। তাদের উদ্দেশ্য ছিল ইসলামী খেলাফত(আই এস) সদস্যদের যৌন সেবা দেওয়া। শামীমা বেগম সিরিয়ায় পালিয়ে গিয়ে ডাচ বংশোদ্ভূত আইএস সদস্য ইয়াগো রিদাইককে বিয়ে করেছিল। শামীমার ওপর দুই সঙ্গী, আই এস সদস্যদের গণধর্ষণে প্রাণ হারায়।
গণহত্যা, অপহরণ, নারী বেচাকেনা, দাসপ্রথা পুনঃপ্রবর্তন ও শিরশ্ছেদের মতো নৃশংসতার জন্য সভ‍্য সমাজে নিন্দিত আই এস। ২০১৫ সালে প্যারিসে ও ২০১৬ সালে ব্রাসেলসে হামলার জন্য আই এস সদস্যরা দায়ী বলে মনে করা হয়। ২০১৭ সালে লন্ডন ব্রিজ, ম্যানচেস্টার অ্যারেনাসহ যুক্তরাজ্যে বিভিন্ন স্থানে হামলার দায়দায়িত্ব স্বীকার করেছে আই এস।
২০১৯ সালে আই এস পরাজিত হওয়ার পর, সিরিয়ার বিভিন্ন আটক ও আশ্রয়কেন্দ্রে থাকা হাজারো নারী-পুরুষ, শিশুর মধ্যে শামীমা ছিল সবচেয়ে বেশি পরিচিত। এসব কেন্দ্রে থাকা হাজারো বিদেশি মুজাহিদ ও যৌনসেবা দানকারী নারী – যারা ভিন্ন দেশ থেকে সিরিয়ায় এসেছিল, তাদের আর ফেরত নিতে চায় না তাদের নিজেদের দেশ।
আই এস যতদিন সিরিয়া ও ইরাকের কিছু অংশে আধিপত্য ধরে রাখতে পেরেছিল, ততদিন ইসলামী বিশ্বে আই এস-এর জনপ্রিয়তা ছিল। কিন্তু আই এস পরাজিত হওয়ার পর, তারা যেমন জনপ্রিয়তা হারিয়েছে, তেমনি মুসলমানরাই আই এস-এর নামে না না অপবাদ দিতে থাকে। যারা একসময় আই এস-কে সাচ্চা খেলাফতপন্থী বলতো, পরাজয়ের পর তারাই বলতে শুরু করে, আই এস ইসরাইলের দালাল, আমেরিকার দালাল ইত্যাদি।
২৩ বছর বয়সী শামীমা এখন ব্রিটিশ নাগরিকত্ব ফিরে পেতে ও লন্ডনে ফিরতে, যুক্তরাজ্য সরকারের সঙ্গে আইনি লড়াই চালিয়ে যাচ্ছে। সম্প্রতি বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে শামীমা বলেছে, ‘আমি জানি, এখনো মানুষ আমাকে নিজেদের নিরাপত্তা ও জীবনযাত্রার জন্য বিপদ ও ঝুঁকি হিসেবে দেখছে।’ জনসাধারণ তাকে ‘সম্ভাব্য বিপদ’ হিসেবে ভাবছে, এমনটি উপলব্ধি করতে পেরেছে – উল্লেখ করে শামীমা বলেছে, সে খারাপ মানুষ নয়। একই সঙ্গে গণমাধ্যমে তাকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, তারও সমালোচনা করেছে শামীমা। শামীমা আরও বলেছে, ‘তারা যখনই আই এস নিয়ে চিন্তা করে, তখন তারা আমার কথা ভাবে। কারণ, গণমাধ্যমে আমাকে খুব বেশি উপস্থাপন করা হয়েছে।’
বিবিসির পডকাস্টে দেওয়া ‘দ্য শামীমা বেগম স্টোরি’ শীর্ষক এক সাক্ষাৎকারে শামীমা তার সিরিয়া-যাত্রার ঘটনা প্রথমবারের মতো বিস্তারিতভাবে বলেছে । শামীমা বলেছে, ‘যুক্তরাজ্য ছেড়ে গিয়ে স্বস্তি পেয়েছিলাম। যুক্তরাজ্য ত্যাগের পর আর কখনো এ দেশে ফিরবো না বলে ভেবেছিলাম।’
যুক্তরাজ্যের সাবেক শিশুবিষয়ক মন্ত্রী টিম লংটন বিবিসিকে বলেন, ‘এখনো এটা স্পষ্ট নয়, শামীমা কেন কিশোর বয়সে আই এস-এ যোগ দিয়েছিল বা কোন জিনিস তার মগজধোলাই করেছে, তা পরিষ্কার হওয়া না গেলেও সে যখন প্রথম নিখোঁজ হয়, তখন জনসাধারণের মধ্যে তার প্রতি যে সহানুভূতি ছিল, ক্রমেই তা ক্রোধে পরিণত হয়েছে। অনেকে এখন মনে করছেন, শামীমা বোরকা ছেড়ে পশ্চিমা ধাঁচের পোশাক পরে নাটক করছে।’


এ ক্যটাগরির আরো খবর..