× Banner
সর্বশেষ
ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে – আইনমন্ত্রী আইসিইউতে লড়ছেন মা,বাঁচানো গেল না গর্ভের সাত মাসের সন্তানকে জানালা ভেঙে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ নাগরিক সেবার কার্যক্রম দেখতে ঢাকার সড়কে প্রধানমন্ত্রী ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক; না থাকলে মিলবে না নিবন্ধন-ফিটনেস ১৫ বছর আগের ১০০ টাকা ফেরত দিতে পাওনাদারের বাড়িতে বৃদ্ধ থ্যালাসেমিয়া রোগীদের সর্বোচ্চ সহযোগিতার দেওয়া হবে – স্বাস্থ্যমন্ত্রী সঠিক চিকিৎসা পেলে কঠিন রোগে আক্রান্ত রোগীও সুস্থ হতে পারে – ডা. জুবাইদা

বিপিএলের উদ্বোধনী মঞ্চে দুর্ঘটনা

admin
হালনাগাদ: শনিবার, ২১ নভেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টার: বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান শুরুর নির্দিষ্ট সময়ের ঠিক আগমুহূর্তে মঞ্চে দুর্ঘটনায় একজন গুরুতর আহত হয়েছে। এই ঘটনা জানান অনুষ্ঠানস্থলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দায়িত্বরত কর্মকর্তা মামুন মাহমুদ। গুরুতর আহত কর্মীর নাম জামাল বলে জানিয়েছেন তিনি।

মামুন মাহমুদ জানান, অনুষ্ঠানের মঞ্চের লাইট ঠিক করতে গিয়ে অস্থায়ী মঞ্চের সিলিং থেকে মেঝেতে পড়ে যান আলোকসজ্জার দায়িত্বে থাকা এক কর্মী। ওই কর্মীকে সঙ্গে সঙ্গে স্টেডিয়ামের পাশের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দায়িত্বরত কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে, অসাবধানতার কারণেই এই দুর্ঘটনা ঘটে।

এদিকে শুক্রবার বিকেল সাড়ে ৪টায় বিপিএলের তৃতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও এটি শুরু হয় বিকেল সাড়ে ৫টায়।


এ ক্যটাগরির আরো খবর..