বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: পৃথিবীর দিকে এগিয়ে আসছে মহাকাশ থেকে প্রবল বেগে একটি গ্রহাণু। এটি পৃথিবীকে আঘাত করতে পারে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। এমনকি মৃত্যুর কারণও হতে পারে এই গ্রহাণু। বিজ্ঞানীরা জানান, ঘণ্টায় ৬৩ হাজার মাইল বেগে ছুটে আসছে গ্রহাণুটি।
১৯৯৯ সালে আবিষ্কৃত হয় ‘বেন্নু’ নামের এই গ্রহাণু। এটি পৃথিবী আর চাঁদের মাঝামাঝি জায়গায় এসে ভেঙে যাবে। ২১৩৫ সালে এই মহাজাগতিক ঘটনাটি ঘটার কথা। বিজ্ঞানীদের আশঙ্কা এই ঘটনা ঘটলে তাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে পৃথিবীর। মৃত্যু হবে বহু মানুষের।
নাসার গবেষক দান্তে লরেট জানিয়েছেন, ২১৩৫ সালে মধ্যে এই গ্রহাণুর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। যদিও তিনি করেন ততদিনে বিজ্ঞান অনেকটাই এগিয়ে যাবে ফলে ওই গ্রহাণুর পথ ঘুরিয়ে দেয়া সম্ভব হবে। ফলে মানুষকে বাঁচানোও সম্ভব হবে বলে মনে করছেন তিনি।
তিনি আশা প্রকাশ করে বলেন, ১৫০ বছরের মধ্যে আবিষ্কৃত হবে গ্র্যাভিটি ট্রাক্টর। আর তা দিয়েই রোধ করা যাবে এই গ্রহাণুকে। ৩ বিলিয়ন টন বিস্ফোরকের সমান আঘাত হানতে পারে এই ‘বেন্নু’ নামের এই গ্রহাণুটি।