× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

প্রবাসীদের ব্যাপকভাবে দেশে বিনিয়োগের আহ্বান -প্রবাসী কল্যাণ মন্ত্রী

Kishori
হালনাগাদ: বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১

দেশে বিনিয়োগের যে সুযোগ এখন বিরাজমান তা দ্রুতই কঠিন হয়ে উঠতে পারে। দেশে ব্যাপকভাবে বিনিয়োগে প্রবাসীদের আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

আজ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এনআরবি সিআইপিদের দুই দিনব্যাপী গ্লোবাল বিজনেস সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির মন্ত্রী বক্তৃতায় এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন,  যেসব সুযোগ দেয়া হলে বিনিয়োগ নিশ্চিত হয়, সেসব সুযোগ এর মধ্যেই দেয়া আছে। আরো কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা থাকলে প্রবাসী বিনিয়োগকারীদের তা উপস্থাপনের জন্য তিনি আহ্বান জানিয়েছেন।

মন্ত্রী বলেন, আমাদের প্রবাসীরা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে বিশেষ ভূমিকা পালন করছে। ২৪ দশমিক ৭৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স তারা মহামারি চলাকালীন সময়ে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে পাঠিয়েছে। যা বৈদেশিক মুদ্রার রিজার্ভকে রেকর্ড উচ্চতায় উন্নীত করতে সাহায্য করেছে।

উল্লেখ্য, কূটনৈতিক কর্মকর্তাসহ ২০০ টিরও বেশি বিনিয়োগকারী এবং সারা বিশ্বের ব্যবসায়ী নেতারা এ বিজনেস সামিটে উপস্থিত ছিলেন।

এসময় তারা বিনিয়োগ ও রেমিট্যান্সের সুযোগ, উদ্ভাবন, ব্র্যান্ডিং, ডিজিটাল বাংলাদেশ এবং অর্থনৈতিক মিরাকেলস নিয়ে আলোচনা করেন।


এ ক্যটাগরির আরো খবর..